March 2, 2026, 9:07 am
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

রামগড়ে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে আটক তিন

প্রতিবেদকের নাম
  • Update Time : Friday, December 19, 2025
  • 194 সময় দেখুন

রামগড়ে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে আটক তিন

মোঃমাসুদ রানা,
খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড়ে অপারেশন ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের তিনজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোর রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- জাতীয় শ্রমিকলীগের রামগড় পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন (৩০) ও রামগড় ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন (৩৯)। এরআগে বুধবার মধ্যেরাতে রামগড় ইউনিয়ন আওয়ালীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম (৪৫) কে আটক করে রামগড় থানা পুলিশ। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজির আলম বলেন, ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের অংশ হিসেবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। রামগড় উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD