April 19, 2026, 2:20 pm
শিরোনাম :
প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে সাবেক চেয়ারম্যান খালেদুজ্জামান জুবেরী কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন কুলিয়ারচরে মা’য়ের মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি সদ্য হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহনকারী পুকাই চন্দ্র বর্মণ গ্রেফতার কিশোরগঞ্জে খেলাকে কেন্দ্র করে টানা দুদিন ধরে সংঘর্ষ,ওসিসহ আহত-২০ প্রাইভেটকার থেকে ৯৬ বোতল বিদেশি মদ জব্দ; টোলপ্লাজা এলাকায় ১,৬০৫ পিস ইয়াবাসহ নারী আটক টাংগাইলের ধনবাড়ীতে গাঁজার গাছসহ নারী গ্রেপ্তার; স্বামী পলাতক অপারেশন ম্যানগ্রোভ শীল্ড: অস্ত্রসহ ডাকাত আটকসহ জেলে উদ্ধার অনেক উপকারী ফল তেতুল কিশোরগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,থানায় মামলা দায়ের সুন্দরবনে ড্রোনের সহায়তায় অভিযান: বিষ দিয়ে মাছ শিকার পণ্ড, নৌকা ও বিষ জব্দ

সিঙ্গাপুরে হচ্ছে না ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদির জানাজা

প্রতিবেদকের নাম
  • Update Time : Friday, December 19, 2025
  • 304 সময় দেখুন

সিঙ্গাপুরে হচ্ছে না
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদির জানাজা

স্টাফ রিপোর্টার
রংপুর।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক
গুরুতর আহত শরীফ ওসমান হাদিকে গত সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল।(১৮ ডিসেম্বর ) বৃহস্পতিবার সেখানেই তার মৃত্যু হয়।

সিঙ্গাপুরে বাংলাদেশের হাই কমিশন শুক্রবার এক ফেইসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে।

কথা ছিল সিঙ্গাপুরের দ্য আঙ্গুলিয়া মসজিদে স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টায় ওসমান হাদির জানাজা হবে।

কিন্তু তা সম্ভব হচ্ছে না জানিয়ে হাই কমিশনের পোস্টে বলা হয়, “যথাযথ কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স না পাওয়ায় তার জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে না ।

“এই জন্য হাইকমিশন দুঃখ প্রকাশ করছে । সিঙ্গাপুর প্রবাসী ভাইদের কে সিঙ্গাপুর এর আইনের প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানাচ্ছি ।

যার যার অবস্থান থেকে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক
হাদির বিদেহী আত্মার জন্য দোয়া ও মাগফিরাত কামনা করার আহ্বান জানানো হয়েছে সেখানে।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, বাংলাদেশ বিমানের ১টি বাণিজ্যিক ফ্লাইটে হাদির কফিন দেশে আনা হবে। স্থানীয় সময় বিকাল সাড়ে ৩ টা ৫০ মিনিটে ফ্লাইট ছাড়বে, ঢাকায় নামবে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে।

ফেইসবেুকে জাতীয় পতাকা মোড়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদির কফিনের একটি ছবিও ফেইসবুকে প্রকাশ করেছে ইনকিলাব মঞ্চ।

আজ (১৯ ডিসেম্বর ) শুক্রবার বাদ জুমা বাংলাদেশের সকল মসজিদ এবং ধর্মীয় উপাসনালয়ে ওসমান হাদির আত্মার মাগফেরাতের জন্য দোয়া করা হয়। আগামী (১৯ ডিসেম্বর ) শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা হবে।

ওসমান হাদির মৃত্যুতে আগামী (১৯ ডিসেম্বর ) শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গেলে তাকে গুলি করে মোটরসাইকেলে করে আসা আততায়ী। গুলিটি লাগে হাদির মাথায়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD