রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

রাজশাহীতে ছুরিকাঘাতে শ্রমিক সংগঠনের কর্মী নিহত

প্রতিবেদকের নাম
  • Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২৩০ সময় দেখুন
২৯

রাজশাহীতে ছুরিকাঘাতে শ্রমিক সংগঠনের কর্মী নিহত

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীতে জমিজমা সংক্রান্তের জের ধরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠনের এক কর্মী নিহত হয়েছে। তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী ছিলেন বলে জানানো হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর আলীগঞ্জ পূর্বপাড়ায় এই ঘটনা ঘটে। নিহতের শান্ত (২৬)। তিনি ওই গ্রামের হাসনাতের ছেলে। সংগঠনের এক নেতা শান্তর পরিচয় নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পূর্বশত্রুতার জেরে শান্তকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়। এতে গুরুত্বর আহত হন শান্ত। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালে মর্গে রয়েছে। এনিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে রামেক হাসপাতলের মুখপাত্র শঙ্কর কে বিশ্বাস বলেন, শরীরের বিভিন্ন স্থানে জখম নিয়ে শান্ত নামের এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে পৌঁছানের আগেই তার মৃত্যু হয়। তার শরীরে অনেক জায়গায় জখমের চিহ্ন রয়েছে। আইনী প্রক্রিয়ার জন্য তার শান্তর মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে জমি জমা সংক্রান্তের জের ধরে পূর্বশত্রুতার জেরে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। এনিয়ে কেউ অভিযোগ করেনি। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD