April 19, 2026, 2:22 pm
শিরোনাম :
প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে সাবেক চেয়ারম্যান খালেদুজ্জামান জুবেরী কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন কুলিয়ারচরে মা’য়ের মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি সদ্য হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহনকারী পুকাই চন্দ্র বর্মণ গ্রেফতার কিশোরগঞ্জে খেলাকে কেন্দ্র করে টানা দুদিন ধরে সংঘর্ষ,ওসিসহ আহত-২০ প্রাইভেটকার থেকে ৯৬ বোতল বিদেশি মদ জব্দ; টোলপ্লাজা এলাকায় ১,৬০৫ পিস ইয়াবাসহ নারী আটক টাংগাইলের ধনবাড়ীতে গাঁজার গাছসহ নারী গ্রেপ্তার; স্বামী পলাতক অপারেশন ম্যানগ্রোভ শীল্ড: অস্ত্রসহ ডাকাত আটকসহ জেলে উদ্ধার অনেক উপকারী ফল তেতুল কিশোরগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,থানায় মামলা দায়ের সুন্দরবনে ড্রোনের সহায়তায় অভিযান: বিষ দিয়ে মাছ শিকার পণ্ড, নৌকা ও বিষ জব্দ

জামালপুরের সরিষাবাড়ীতে শ্বাসরুদ্ধ করে এক নারীকে হত্যা

প্রতিবেদকের নাম
  • Update Time : Friday, December 12, 2025
  • 141 সময় দেখুন

জামালপুরের সরিষাবাড়ীতে শ্বাসরুদ্ধ করে এক নারীকে হত্যা।

নিজস্ব প্রতিবেদক:

জামালপুর জেলার সরিষাবাড়ীতে লিপি আক্তার (৩৫) নামে এক র‍্যাব সদস্যের স্ত্রী’কে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার ১১-১২-২৫ ইং তারিখ ভোর রাতে সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার গনময়দান মাঠ সংলগ্ন ভাড়া বাসায় এঘটনা ঘটে।
সংবাদ পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। সরিষাবাড়ী থানার (ওসি) মো. বাচ্চু মিয়া জানান, লিপি আক্তার উপজেলার কামরাবাদ ইউনিয়নে শুয়াকৈর গ্রামের কুয়েত প্রবাসী মন্জুরুল হকের মেয়ে এবং একই গ্রামের মহির উদ্দিনের স্ত্রী। তার স্বামী মহির উদ্দিন র‍্যাব-২ মুহাম্মদপুর বছিলায় কর্মরত আছেন।
নিহত লিপি তিন ছেলে-মেয়ে নিয়ে গনময়দান এলাকায় ‘টিনসেট’ বাসায় ভাড়া থাকতেন। বুধবার আনুমানিক মধ্যরাতে বারান্দার গ্রিল কেটে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে। পরে তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরবর্তীতে ভোরে সংবাদ পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেলা মর্গে প্রেরণ করে।
ওসি মোঃ বাচ্চু মিয়া আরো জানান, ‘ধারনা করা হচ্ছে চুরি করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করেছিল এবং চোরকে চিনে ফেলায় তাকে হত্যা করা হয়। তদন্ত চলমান রয়েছে ও মামলার প্রক্রিয়া চলছে ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD