March 2, 2026, 8:56 am
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

জামালপুর জেলার সরিষাবাড়ীতে পালিত হলো দুর্নীতি বিরোধী দিবস

প্রতিবেদকের নাম
  • Update Time : Wednesday, December 10, 2025
  • 77 সময় দেখুন

বিশেষ প্রতিনিধি : “দুনীর্তির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই শ্লোগানকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

​মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ১০:৩০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। এরপর এক বিশাল মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক ও সুধীজন অংশগ্রহণ করেন এবং দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে একাত্মতা প্রকাশ করেন।

​মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুর্নীতি বিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)-এর সভাপতি মোঃ আন্নু মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আইরিন আক্তার লাকী।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তাসনিমুজ্জামান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ​দুপ্রকের সাবেক সভাপতি বাহাদুর আলী। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশীষ রাজবংশী। মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন। এস.আই বিকাশ চন্দ্র সরকার।

​আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন: উপজেলা দুপ্রকের সহ-সভাপতি আবুল হোসেন সরকার। ​এনজিও ফোরাম সরিষাবাড়ীর সভাপতি ফিরোজ আহাম্মেদ। একাডেমিক সুপারভাইজার রুহুল আমীন বেগ। ​উপজেলা দুপ্রকের সদস্য ও সাংবাদিক বাদশা ভূঁইয়া।

​বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোলাম রব্বানী।
​বক্তারা দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন এবং এই সামাজিক ব্যাধি দূরীকরণে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকমণ্ডলী, সাংবাদিক ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD