April 19, 2026, 2:20 pm
শিরোনাম :
প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে সাবেক চেয়ারম্যান খালেদুজ্জামান জুবেরী কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন কুলিয়ারচরে মা’য়ের মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি সদ্য হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহনকারী পুকাই চন্দ্র বর্মণ গ্রেফতার কিশোরগঞ্জে খেলাকে কেন্দ্র করে টানা দুদিন ধরে সংঘর্ষ,ওসিসহ আহত-২০ প্রাইভেটকার থেকে ৯৬ বোতল বিদেশি মদ জব্দ; টোলপ্লাজা এলাকায় ১,৬০৫ পিস ইয়াবাসহ নারী আটক টাংগাইলের ধনবাড়ীতে গাঁজার গাছসহ নারী গ্রেপ্তার; স্বামী পলাতক অপারেশন ম্যানগ্রোভ শীল্ড: অস্ত্রসহ ডাকাত আটকসহ জেলে উদ্ধার অনেক উপকারী ফল তেতুল কিশোরগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,থানায় মামলা দায়ের সুন্দরবনে ড্রোনের সহায়তায় অভিযান: বিষ দিয়ে মাছ শিকার পণ্ড, নৌকা ও বিষ জব্দ

টুঙ্গিপাড়ায় দিনে-দুপুরে ছিনতাই ও হামলার শিকার, থানায় অভিযোগ

প্রতিবেদকের নাম
  • Update Time : Tuesday, December 9, 2025
  • 386 সময় দেখুন

মো:রকিবুজ্জামান
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি এলাকায় দিনে-দুপুরে ছিনতাই ও হামলার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী সামাদ শরীফকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগে তার স্ত্রী সুফিয়া বেগম টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনাটি ঘটে, ৯ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার, বিকাল ৪টার সময় চরশ্রীরাম কান্দি শরিফ বাড়ি ব্রিজ সংলগ্ন এলাকায়।
ভুক্তভোগী:সামাদ শরীফ, পিতা: কানছু শরীফ, গ্রাম: শ্রীরামকান্দি, তিনি বলেন আমি মিস্ত্রিদের বিল দেওয়ার জন্য নগদ ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হচ্ছিলাম ব্রিজ এলাকায় পৌঁছালে আমাকে মারধর করে আমার ব্যবহারিত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়ে যায়। অভিযুক্তরা হলেন,১,কিনু শরীফ (৫৫), পিতা: তপল শরীফ, ২,মোহাম্মদ উল্লাহ শরীফ (২৮) পিতা: কিনু শরীফ, ৩,আহমদ উল্লাহ শরীফ (২৫), পিতা: কিনু শরীফ, ৪,ঝরনা বেগম (৪৬) স্বামী: কিনু শরীফ
সকলেই একই গ্রামের বাসিন্দা।
তারা পরিকল্পিতভাবে হাতুরি, রামদা ও কাঠের সাইজ দিয়ে সামাদ শরীফের উপর অতর্কিত হামলা চালায়। তার শরীরে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করেছে বলে দাবি করেছেন সামাদ শরীফের স্ত্রী সুফিয়া বেগম।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মো: আইয়ুব আলী বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগী পরিবার ন্যায়বিচারের দাবি জানিয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD