রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

ক্ষমতার জোরে অত্যাচারের অভিযোগ: পুলিশ কনস্টেবল রেজাউলকে নিয়ে পরিবারের সংবাদ সম্মেলন ইসলামপুরে

প্রতিবেদকের নাম
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২২৬ সময় দেখুন
২৯

ক্ষমতার জোরে অত্যাচারের অভিযোগ: পুলিশ কনস্টেবল রেজাউলকে নিয়ে পরিবারের সংবাদ সম্মেলন ইসলামপুরে

আলমাস হোসেন আওয়াল
ইসলামপুর প্রতিনিধি জামালপুর

জামালপুরের ইসলামপুর উপজেলায় সাবেক কৃষিমন্ত্রীর গানম্যান পুলিশ কনস্টেবল রেজাউল করিম (স্ট্যালিন)-এর বিরুদ্ধে ভূমি দখল, ক্ষমতার অপব্যবহার এবং ঘর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তারই মা ও সহোদর ভাইবোনরা।

রোববার (০৮ ডিসেম্বর) সকালে উপজেলার কাচারীপাড়া এলাকার নিজ বাড়িতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেন, রেজাউল করিম পুলিশি প্রভাব ব্যবহার করে পৈত্রিক সম্পত্তি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছেন এবং পরিবারের অন্য সদস্যদের দীর্ঘদিন ধরে নানা হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করছেন।

বড় ভাই মাসুদ করিম পারভেজ অভিযোগ করে বলেন, রেজাউল করিম পুলিশে চাকরি করাকে ঢাল হিসেবে ব্যবহার করছে। আমরা নিজ জমিতে ঘর নির্মাণ করতে গেলে সে বাধা দেয়, ভীতি সৃষ্টি করে এবং নির্মাণসামগ্রী নষ্ট করে ফেলে।

মা জেবুন আক্তার জানান, আমার ছয় সন্তানের মধ্যে সম্পত্তি ভাগ করে দেওয়া হয়েছে। কিন্তু আমার তৃতীয় ছেলে রেজাউল করিম (স্ট্যালিন) দীর্ঘদিন ধরে অন্য সন্তানদের বিভিন্নভাবে নির্যাতন ও হয়রানি করে আসছে।

পরিবারের দাবি, রেজাউল করিমের প্রভাব এতটাই বিস্তৃত যে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও তারা কোনো ন্যায়বিচার পাচ্ছেন না বলে অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত কয়েকজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রতিবেশীও ভুক্তভোগী পরিবারের অভিযোগের সত্যতা ও রেজাউলের দীর্ঘদিনের প্রভাব বিস্তারের বিষয়টি সমর্থন করেন।

পরিবারটি সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করে বলেন, আমরা ন্যায়বিচার ও নিরাপত্তা চাই। পৈত্রিক জমি রক্ষা করে শান্তিতে থাকার অধিকার ফিরিয়ে দেওয়া হোক। একই সঙ্গে তারা মিথ্যা মামলা, হয়রানি ও হামলা থেকে সুরক্ষা দিতে স্থানীয় প্রশাসনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD