রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

রাজস্থলীতে সেনাবাহিনীর সাঁড়াশি অভিযানে ২১ লক্ষ টাকার বিদেশী সিগারেট জব্দ

প্রতিবেদকের নাম
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২০৩ সময় দেখুন
২৭

রাজস্থলীতে সেনাবাহিনীর সাঁড়াশি অভিযানে ২১ লক্ষ টাকার বিদেশী সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক:

রাঙ্গামাটির জেলার রাজস্থলীতে ২১ লক্ষ টাকার বিদেশি সিগারেট পাচারকালে ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য শিমুল মেম্বার সহ ৪ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

রবিবার (৭ ডিসেম্বর ) মধ্যরাতে উপজেলার ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের মিতিঙ্গ্যা ছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত আসামিরা হলেন বাঙ্গালহালিয়া ইউনিয়নের মৃত চিত্ররন্জনের ছেলে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য শিমুল দাশ,
,মোঃ সাজ্জাদ শফিপুর পাথরবন পাড়া, মহিবুল ইসলাম শফিপুর শহিদুল ইসলামের ছেলে, রনি তঞ্চঙ্গ্যা সে রাজস্থলী বাজারের গোলকধন তঞ্চঙ্গ্যার ছেলে।
রাজস্থলী থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই ৩৮ বীর কাপ্তাই জোনের অধীন রাজস্থলী উপজেলার মিতিংগা ছড়ি সেনা ক্যাম্পের জেসিও মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামী শিমুল মেম্বার এর ব্যবহ্নত গাড়ী নং ২৮ তল্লাশি করে বিদেশি সিগারেট জব্দ করা হয়। একই সাথে ৪জনকে আটক করা হয়।

সূত্রে আরও জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারির সাথে জড়িত এবং তারা সীমান্তবর্তী জুরাছড়ি উপজেলা থেকে এসব ভারতীয় পণ্য সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ক্রয় করে চট্রগ্রাম জেলার রাঙ্গুনিয়া সরভভাটা শিলক সহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছেন। জব্দ করা বিদেশি সিগারেটের মধ্যে রয়েছে ওরিস,৮ কার্টন,৪০০ পেকেট,পেট্রোন ১০ কার্টন, বেন্সন ৫ কার্টন,
এ বিষয়ে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন,আমি আজ খাগড়াছড়ি উপজেলার দীঘিনালা থানায় বদলি হয়েছি। আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ১৯৭৪ এর ২৫ এর বি ধারায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। রাজস্থলীতে পূর্বের ন্যায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে বলে জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD