April 19, 2026, 4:00 pm
শিরোনাম :
প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে সাবেক চেয়ারম্যান খালেদুজ্জামান জুবেরী কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন কুলিয়ারচরে মা’য়ের মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি সদ্য হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহনকারী পুকাই চন্দ্র বর্মণ গ্রেফতার কিশোরগঞ্জে খেলাকে কেন্দ্র করে টানা দুদিন ধরে সংঘর্ষ,ওসিসহ আহত-২০ প্রাইভেটকার থেকে ৯৬ বোতল বিদেশি মদ জব্দ; টোলপ্লাজা এলাকায় ১,৬০৫ পিস ইয়াবাসহ নারী আটক টাংগাইলের ধনবাড়ীতে গাঁজার গাছসহ নারী গ্রেপ্তার; স্বামী পলাতক অপারেশন ম্যানগ্রোভ শীল্ড: অস্ত্রসহ ডাকাত আটকসহ জেলে উদ্ধার অনেক উপকারী ফল তেতুল কিশোরগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,থানায় মামলা দায়ের সুন্দরবনে ড্রোনের সহায়তায় অভিযান: বিষ দিয়ে মাছ শিকার পণ্ড, নৌকা ও বিষ জব্দ

উখিয়ায় জামায়াতে ইসলামী আয়োজিত ছাত্র–যুব সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • Update Time : Saturday, December 6, 2025
  • 153 সময় দেখুন

মো গিয়াস উদ্দীন,উখিয়া, কক্সবাজার(প্রতিনিধি)

বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা শাখার উদ্যোগে আজ ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. শাহজাহান।তিনি বলেন নির্বাচন অনেকে করবে কিন্ত বিজয়ী হবে একজন । যদি দাড়িপাল্লা বিজয়ী হয় আপনারা অভিনন্দন জানাবেন।আর ধানের শীষ যদি বিজয়ী হয় আমরা কথা দিচিছ আমরা সাথে সাথে অভিনন্দন জানাবো। আপনার কি এধরনের নির্বাচন চান। আমরা এ ধরনের পরিবেশ সৃষ্টি করতে চাই।

উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট শাহজালাল চৌধুরী বলেন,
“আমি উখিয়ার সন্তান হয়েও বিগত ‘ফ্যাসিস্ট সরকার’ আমাকে ১৭ বছর উখিয়ায় প্রবেশ করতে দেয়নি। আজ আমি এখানে এসেছি—এটাই আমার জন্য বড় আনন্দ।”

তিনি বক্তব্যের শেষে নূর আহমেদ আনোয়ারীর হাত তুলে ধরে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,“এক পাশে শাহজাহান ভাই, অন্য পাশে আমি আপনারা আমাদের ওপর আস্থা রাখুন।”

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি জনাব ইব্রাহিম রনি।

বক্তব্য দিতে মঞ্চে উঠলে নেতাকর্মীদের স্লোগানে পরিবেশ মুখরিত হয়ে ওঠে।
জনাব রনি বলেন—
“বিগত সরকার অবৈধভাবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী তৈরি করে তীলে তীলে ওনাকে হত্যা করেছে। যে সুখ রন্জনবালিকে মিথ্যা শাক্ষি বানিয়ে ছিলেন সে নিজেই স্বীকার করে বলেছেন— মানে সব শেখ হাছিনার সাজানো ছিল ।”

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন—
“আপনি বলেছিলেন ন্যায়সঙ্গত সুন্দর নির্বাচন উপহার দিবেন নির্বাচন দেবেন। আমরা এখনো বিশ্বাস করি—এই দেশে আপনি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন দিবেন।” এতে কোন ধরনের ষড়যন্ত্র হয় জনগন মেনেনেবে না।

নূর আহমেদ আনোয়ারী বলেন—
“হুমকি-ধমকি দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না। আপনারা যতই মিথ্যা প্রচারণা চালান, তার জবাব দেশের ছাত্র জনতা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে প্রমাণ করছে।”

তিনি আরও বলেন—
“একটি দল জামায়াতে ইসলামের দাওয়াতী কাজকে তুচ্ছ-তাচ্ছিল্য করার চেষ্টা করছে। আমরা বলি—এই মিথ্যা ন্যারেটিভ থেকে ফিরে আসুন। এখন আর মানুষ এগুলো বিশ্বাস করে না।”

জাহিদুর বলেন উখিয়া থানা মামলা বানিজ্য হচ্ছে এগুলো বন্ধ করতে হবে। তিনি বলেন ৫ ই আগস্টের পর আমরা আবার পুরোনো রাজনীতি পিরে যেতে চাইনা।

সবশেষে উখিয়া উপজেলা জামাতের আমির বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেন অঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক অধিকার, এবং দাড়িপাল্লায় ভোট চেয়ে শান্তিপূর্ণভাবে সমাবেশ সমাপ্ত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD