April 19, 2026, 4:26 pm
শিরোনাম :
প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে সাবেক চেয়ারম্যান খালেদুজ্জামান জুবেরী কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন কুলিয়ারচরে মা’য়ের মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি সদ্য হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহনকারী পুকাই চন্দ্র বর্মণ গ্রেফতার কিশোরগঞ্জে খেলাকে কেন্দ্র করে টানা দুদিন ধরে সংঘর্ষ,ওসিসহ আহত-২০ প্রাইভেটকার থেকে ৯৬ বোতল বিদেশি মদ জব্দ; টোলপ্লাজা এলাকায় ১,৬০৫ পিস ইয়াবাসহ নারী আটক টাংগাইলের ধনবাড়ীতে গাঁজার গাছসহ নারী গ্রেপ্তার; স্বামী পলাতক অপারেশন ম্যানগ্রোভ শীল্ড: অস্ত্রসহ ডাকাত আটকসহ জেলে উদ্ধার অনেক উপকারী ফল তেতুল কিশোরগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,থানায় মামলা দায়ের সুন্দরবনে ড্রোনের সহায়তায় অভিযান: বিষ দিয়ে মাছ শিকার পণ্ড, নৌকা ও বিষ জব্দ

রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা সম্পন্ন

প্রতিবেদকের নাম
  • Update Time : Thursday, December 4, 2025
  • 163 সময় দেখুন

রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা সম্পন্ন

নুসরাত জাহান নিশু,,রাজস্থলী।

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা প্রেস ক্লাবের এক সাধারণ সভার আয়োজন করা হয়েছে ৪ ডিসেম্বর বৃহস্পতিবার।

প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় ক্লাবের সাধারণ সম্পাদক সুমন খান এর সঞ্চালনায় প্রেস ক্লাবের সভাপতি মো, আজগর আলী খান এর সভাপতিত্বে, সভায় উপস্থিত ছিলেন যুগ্ন সম্পাদক উচাপ্রু মারমা, সিনিয়র সহ-সভাপতি চাথোয়াইমং মারমা, সহ সভাপতি হারাধন কর্মকার, কাইয়ুম হোসেন মিরাজ, সাংগঠনিক সম্পাদক মিন্টু কান্তি নাথ, কোষাধক্ষ্য নুসরাত জাহান নিশু, কার্যকরী কমিটির সদস্য হাবিবুল্লাহ মিসবা, আইযুব চৌধুরী সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় বক্তারা বলেন , রাজস্থলী প্রেস ক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি এলাকার সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত নিরাপত্তার প্রতীক। সাংবাদিকতার মান উন্নয়ন, সদস্যদের প্রশিক্ষণ এবং সুশৃঙ্খল ক্লাব পরিচালনা আমাদের প্রথম অগ্রাধিকার। আমরা চাই, রাজস্থলী প্রেস ক্লাব দেশের অন্যতম শক্তিশালী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে উঠুক। এজন্য সকল সদস্যের ঐক্য, অংশগ্রহণ ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভাপতি আজগর আলী খান বলেন, রাজস্থলী প্রেস ক্লাবের কার্যক্রম গতিশীল করতে আমরা ইতোমধ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছি। সদস্যদের কল্যাণমূলক উদ্যোগ, পেশাগত প্রশিক্ষণ, ডিজিটাল সাংবাদিকতার উন্নয়ন এবং সংগঠনের ভৌত সুবিধা বাড়ানোর কাজ এগিয়ে চলছে।

আমরা চাই ক্লাবের প্রতিটি সদস্য দায়িত্বশীল ভূমিকা পালন করুন এবং পেশাগত নৈতিকতা বজায় রেখে সমাজের কাছে সত্য, ইতিবাচকতা ও ন্যায়পরায়ণতা তুলে ধরুন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD