রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

দিনাজপুরে নবাগত এসপি জেদান আল মুসার সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৭৫ সময় দেখুন
২০

দিনাজপুরে নবাগত এসপি জেদান আল মুসার সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার

আজ রবিবার ৩০ নভেম্বর ২০২৫ দিনাজপুর জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম–কে বরণ করে নিতে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত হয় এক আনুষ্ঠানিক অভ্যর্থনা ও মতবিনিময় সভা। কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং একটি সুসজ্জিত চৌকস পুলিশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

পরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় দিনাজপুর জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।

মতবিনিময় সভায় পুলিশ সুপার শৃঙ্খলা, পেশাদারিত্ব, সততা, জনগণের সেবা, মাদক নির্মূল, সাইবার নিরাপত্তা, কমিউনিটি পুলিশিং, অপরাধ দমনসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন,
“দিনাজপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও শক্তিশালী ও সহনশীল রাখতে জেলা পুলিশের প্রতিটি সদস্যকে আন্তরিকতা, নৈতিকতা ও মানবিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। জনগণের আস্থা অর্জনই হবে আমাদের মূল লক্ষ্য। উন্নয়ন ও জননিরাপত্তায় সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন, সকল সার্কেল অফিসার, থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

দিনাজপুর জেলার আইনশৃঙ্খলা আরও সুদৃঢ় করার প্রত্যয়ে মতবিনিময় সভাটি সমাপ্ত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD