রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

মাদারীপুর জেলার সম্মানিত নবাগত পুলিশ সুপার জনাব এহতেশামুল হক মহোদয়ের মাদারীপুর জেলায় যোগদান ও দায়িত্বভার গ্রহণ।

প্রতিবেদকের নাম
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৯১ সময় দেখুন
৩২

নিজস্ব প্রতিবেদক:

মাদারীপুর জেলার সম্মানিত নবাগত পুলিশ সুপার জনাব এহতেশামুল হক মহোদয়ের মাদারীপুর জেলায় যোগদান ও দায়িত্বভার গ্রহণ।

মাদারীপুর জেলার সম্মানিত নবাগত পুলিশ সুপার জনাব এহতেশামুল হক মহোদয় মাদারীপুর জেলায় যোগদানের উদ্দেশ্যে পুলিশ সুপারের কার্যালয় মাদারীপুরে উপস্থিত হলে তাঁকে জেলা পুলিশ মাদারীপুরের পক্ষ হতে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান জনাব জাহাঙ্গীর আলম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মাদারীপুর।

এসময় জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপার মহোদয়কে গার্ড অফ অনার প্রদান করেন।

গার্ড অফ অনার গ্রহণের পর নবাগত পুলিশ সুপার মহোদয় মাদারীপুর জেলার ঊর্ধ্বতন অফিসার ও ফোর্সদের সঙ্গে পরিচিত হন এবং জেলার দায়িত্বভার গ্রহণ করেন।

পরবর্তীতে মাদারীপুর পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশে কর্মরত পুলিশ সদস্যদের সমন্বয়ে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন মাদারীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এহতেশামুল হক,মহোদয়

মাস্টার প্যারেডে জেলা পুলিশের আটটি কন্টিনজেন্ট এবং সুসজ্জিত বাদক দল অংশগ্রহণ করেন।উক্ত মাস্টার প্যারেডে অধিনায়কের দায়িত্ব পালন করেন জনাব বিমল চন্দ্র বর্মন, সহকারী পুলিশ সুপার (অপস্), মাদারীপুর।

পুলিশ সুপার মহোদয় প্যারেডে অংশগ্রহণকারী অফিসার-ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। প্যারেড পরিদর্শন কালে তিনি অফিসার-ফোর্সদের সার্বিক শৃঙ্খলা ও ড্রেস রুলস এর বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা পুলিশের সব সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এসময় মাদারীপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD