April 19, 2026, 6:09 pm
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে সাবেক চেয়ারম্যান খালেদুজ্জামান জুবেরী কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন কুলিয়ারচরে মা’য়ের মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি সদ্য হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহনকারী পুকাই চন্দ্র বর্মণ গ্রেফতার কিশোরগঞ্জে খেলাকে কেন্দ্র করে টানা দুদিন ধরে সংঘর্ষ,ওসিসহ আহত-২০ প্রাইভেটকার থেকে ৯৬ বোতল বিদেশি মদ জব্দ; টোলপ্লাজা এলাকায় ১,৬০৫ পিস ইয়াবাসহ নারী আটক টাংগাইলের ধনবাড়ীতে গাঁজার গাছসহ নারী গ্রেপ্তার; স্বামী পলাতক অপারেশন ম্যানগ্রোভ শীল্ড: অস্ত্রসহ ডাকাত আটকসহ জেলে উদ্ধার অনেক উপকারী ফল তেতুল কিশোরগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,থানায় মামলা দায়ের

নীলফামারীতে দুই ইটভাটাকে ৬০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম
  • Update Time : Sunday, November 30, 2025
  • 110 সময় দেখুন

নীলফামারীতে দুই ইটভাটাকে ৬০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার

নীলফামারীর জলঢাকা উপজেলায় পরিবেশ অধিদপ্তরের নিয়ম অমান্যের অভিযোগে দুই ইটভাটাকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে জলঢাকার হক অ্যান্ড সন্স ও এমএইচ ব্রিকস নামের ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করে এই অর্থদণ্ড আদায় করা হয়।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর ইসলাম। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

অভিযানে ওয়াহেদুর রহমানের মালিকানাধীন হক অ্যান্ড সন্স ইটভাটাকে ৩০ হাজার এবং হাফিজুল ইসলামের মালিকানাধীন এমএইচ ব্রিকসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, “সরকারি নীতিমালা অনুযায়ী ভাটাগুলোতে কমপক্ষে ৫০ শতাংশ ফাঁপা বা কম্প্রেসড ইট উৎপাদন বাধ্যতামূলক। কিন্তু সংশ্লিষ্ট ভাটা মালিকরা নিয়ম না মানায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।”

অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশবান্ধব ইট উৎপাদন নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD