April 19, 2026, 5:54 pm
শিরোনাম :
প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে সাবেক চেয়ারম্যান খালেদুজ্জামান জুবেরী কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন কুলিয়ারচরে মা’য়ের মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি সদ্য হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহনকারী পুকাই চন্দ্র বর্মণ গ্রেফতার কিশোরগঞ্জে খেলাকে কেন্দ্র করে টানা দুদিন ধরে সংঘর্ষ,ওসিসহ আহত-২০ প্রাইভেটকার থেকে ৯৬ বোতল বিদেশি মদ জব্দ; টোলপ্লাজা এলাকায় ১,৬০৫ পিস ইয়াবাসহ নারী আটক টাংগাইলের ধনবাড়ীতে গাঁজার গাছসহ নারী গ্রেপ্তার; স্বামী পলাতক অপারেশন ম্যানগ্রোভ শীল্ড: অস্ত্রসহ ডাকাত আটকসহ জেলে উদ্ধার অনেক উপকারী ফল তেতুল কিশোরগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,থানায় মামলা দায়ের সুন্দরবনে ড্রোনের সহায়তায় অভিযান: বিষ দিয়ে মাছ শিকার পণ্ড, নৌকা ও বিষ জব্দ

রামগড়ে নবনিযুক্ত খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত এর মতবিনিময়

প্রতিবেদকের নাম
  • Update Time : Sunday, November 30, 2025
  • 106 সময় দেখুন

রামগড়ে নবনিযুক্ত খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত এর মতবিনিময়

মোঃমাসুদ রানা,
খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ির নবনিযুক্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার সাদাত প্রথম বারের মতো রামগড় উপজেলায় আগমন ও সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তর পরিদর্শন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, জন প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে নিয়ে এক মতবিনিময় সভায় অংশ নেন।

রবিবার (৩০ নভেম্বর) সকাল ১১ টায় রামগড় পৌরসভার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী মোঃ শামীম এর সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।।

সভায় প্রধান অতিথী খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত তার ব্যক্তব্যে বলেন, “উন্নয়ন, সেবা ও শৃঙ্খলা—এই তিন মূলনীতিকে সামনে রেখে রামগড় কে এগিয়ে নিতে হবে। প্রশাসন আন্তরিকতার সঙ্গে কাজ করবে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”

সভায় আরও উপস্থিত ছিলেন, রামগড় সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শওকত আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.বি.এম মোজাম্মেল হক, রামগড় থানার এসআই রায়হান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারন সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুইয়া, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, সাধারন সম্পাদক শেফায়েত উল্লাহ্, উপজেলা জামায়াত ইসলাম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা এনসিপির প্রধান সম্ন্বয়ক মাওলানা মোঃ হারুনুর রশীদ, রামগড় প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলু, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন সহ সরকারি–বেসরকারি বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তাবৃন্দ।

সভায় উপস্থিত কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপজেলার অবকাঠামো উন্নয়ন, যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা, কৃষি খাতের অগ্রগতি এবং জনভোগান্তি নিরসনে বিভিন্ন প্রস্তাব ও দাবি উপস্থাপন করেন। জেলা প্রশাসক উত্থাপিত সমস্যাগুলো পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।

সভার শুরুতে নবাগত জেলা প্রশাসক রামগড় পাতাছড়ায় অবস্থিত খাগড়াছড়িতে একমাত্র জুলাই গনঅভুর্থানে শহীদ হওয়া মোঃ মজিদ হোসেনের কবর জিয়ারত করেন এবং তার পরিবারকে বিভিন্ন ধরনের উপহার প্রদান সহ তাদের খোঁজখবর নেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD