March 2, 2026, 11:51 am
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাবি দুই শিক্ষককে সাময়িকভাবে অব্যাহতি

প্রতিবেদকের নাম
  • Update Time : Monday, November 24, 2025
  • 258 সময় দেখুন

‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে সাময়িকভাবে অব্যাহতি


মো: গোলাম কিবরিয়া
‎রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের দুই শিক্ষককে বিভাগীয় সকল কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।


‎রবিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়।

‎সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সঠিক ও সুষ্ঠু তদন্তের স্বার্থে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সাজু সরদার এবং তানজিল ভূঞাকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অ্যাকাডেমিকসহ সব বিভাগীয় কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে। ওই বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ এবং প্রাসঙ্গিক অন্যান্য অভিযোগকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রথম সভার সুপারিশের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

‎উল্লেখ্য, গত ৩ নভেম্বর সহকারী অধ্যাপক তানজিল ভূঞার স্ত্রী ও বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাসনিম জাহান মিমের বিরুদ্ধে লাঞ্ছিত করার অভিযোগ জানিয়ে প্রক্টর দফতরে পত্র দিয়েছিলেন সহকারী অধ্যাপক সাজু সরদার।

‎এরপর সাজু সরদারের বিরুদ্ধেও কিছু অভিযোগ তোলেন তানজিল ভুঞা। এসব অভিযোগ তদন্তের জন্য গত ১৯ নভেম্বর একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির তদন্ত কাজ এখনও চলমান রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD