রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

বাঘায় কলা গাছ থেকে ফাইবার উৎপাদন

প্রতিবেদকের নাম
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২৩০ সময় দেখুন
২৯

বাঘায় কলা গাছ থেকে ফাইবার উৎপাদন

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর বাঘা উপজেলায় প্রথম বারের মতো শুরু হয়েছে কলা গাছ থেকে ফাইবার উৎপাদন ।

রাজশাহীর বাঘা উপজেলায় শখের বসে এই কার্যক্রম শুরু করেছেন স্থানীয় চার তরুণ উদ্যোক্তা- শানাউল কবির (শামিম), আব্দুস সালাম, স্বপন ও হাসমত আলী (ময়না) – যৌথভাবে এ ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন তারা।

প্রথমে তারা মাঠ থেকে কলার গাছ সংগ্রহ করে তা কেটে কোষ ছাড়িয়ে নেয়, পরে আধুনিক মেশিনের মাধ্যমে আঁশ বের করেন। শেষে পানিতে ধুয়ে রোদ্রে শুকিয়ে তৈরি করেন দামি ফাইবার ।

উদ্যোক্তারা জানান, কলার গাছের অপ্রয়োজনীয় অংশ ব্যবহার করে এই ফাইবার তৈরি করা সম্ভব, যা পরবর্তীতে টুপি,ব্যাগ, দড়ি, জুতা ও পোশাক শিল্পে ব্যবহার করা যাবে, এবং কলা গাছ দিয়ে ফাইবার বা আশ বের করার পর মেশিন থেকে কলা গাছের বর্জ্য গুলো বিশেষ জৈব সার হিসেবেও ব্যবহার করা হচ্ছে ।

তারা আরও বলেন, এ উদ্যোগ সফল হলে এলাকার অনেক বেকার যুবকের কর্মসংস্থান তৈরি হবে। স্থানীয়ভাবে কলা চাষ বেশি হওয়ায় কাঁচামালের কোনো সংকট নেই বলেও তারা উল্লেখ করেন। ভবিষ্যতে এই ফাইবার বিদেশে রপ্তানির করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD