রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

বান্দরবানের থানচি উপজেলার প্রত্যন্ত এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাচিং প্রু জেরী ।

প্রতিবেদকের নাম
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৯৭ সময় দেখুন
৩০

বান্দরবানের থানচি উপজেলার প্রত্যন্ত এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাচিং প্রু জেরী ।
পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে শহীদ জিয়ার অবদান ছিল সবচেয়ে বেশি

বিশেষ প্রতিনিধি,থানচি।
থানচি,বান্দরবান,২১ নভেম্বর ২০২৫

বান্দরবানের প্রত্যন্ত এলাকায় নির্বাচনী প্রচারণায় চালিয়েছেন ৩০০ নং সংসদীয় আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী। শুক্রবার সকালে তিনি বান্দরবানের থানচি উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। এ সময় তিনি এলাকার উন্নয়নসহ প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন। সকালে উপজেলা স্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহ্বায়ক ও বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী। এ সময় তার সাথে বিএনপির সিনিয়র নেতা অধ্যাপক ওসমান গনি, সাচপ্রু মারমা, ম্রো সম্প্রদায়ের নেতা খামলাই ম্রো, আব্দুল মাবুদ, জাহাঙ্গীর আলম সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। জনসভায় সংসদ সদস্য প্রার্থী সাচিং প্রু জেরী ম্রো মাতৃভাষায় লেখা বিএনপি’র রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিলি করেন। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সাচিং প্রু জেরী বলেন পাহাড়ি সম্প্রদায়ের সাথে শহীদ জিয়ার গভীর বন্ধন ছিল। বিএনপির আমলেই ম্রো আবাসিক বিদ্যালয় সহ অসংখ্য উন্নয়ন হয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে এই উন্নয়নের ধারা আরো বর্ধিত হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির যে অটুট বন্ধন রয়েছে শান্তি উন্নয়নের জন্য তা অবশ্যই আমাদের ধরে রাখতে হবে। চিম্বুক পাহাড়ে ম্রো সম্প্রদায়ের শিক্ষা বিস্তারে নতুন একটি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD