রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

রেজুখাল চেকপোস্টে অভিযান চালিয়ে ৮৫ টি কারেন্ট জাল উদ্ধার

প্রতিবেদকের নাম
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৬২৯ সময় দেখুন
৮৬

মোঃ গিয়াস উদ্দীন,কক্সবাজার।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ৩৪ বিজিবির রেজুখাল চেকপোস্ট সংলগ্ন ঝাউবাগান এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবির তথ্য অনুযায়ী,সকাল ৮টার দিকে নিয়মিত টহলের অংশ হিসেবে সদস্যরা ঝাউবাগান এলাকায় তল্লাশি চালালে পরিত্যক্ত অবস্থায় এসব কারেন্ট জাল দেখতে পান।

উদ্ধারকৃত জাল স্থানীয়ভাবে মাছ শিকারে ব্যবহৃত হলেও এ ধরনের জাল সামুদ্রিক সম্পদ ও পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় আইনগতভাবে নিষিদ্ধ।

বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিকেলে বিষয়টি নিশ্চিত করে বলেন, “সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। কারেন্ট জালের মতো ক্ষতিকর জিনিসপত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।”

বিজিবি জানিয়েছে,উদ্ধার করা জাল আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের আওতাধীন ৩৪ বিজিবির পক্ষ থেকে বলা হয়,দীর্ঘদিন ধরেই এই ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ও চোরাচালানবিরোধী অভিযানে ধারাবাহিক সাফল্য দেখিয়ে আসছে। ‘

স্থানীয়রা জানান,নিয়মিত অভিযানের ফলে চলমান থাকায় এলাকায় অবৈধ কর্মকাণ্ড কমেছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে আস্থা বেড়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD