April 19, 2026, 7:52 pm
শিরোনাম :
শরণখোলায় সুন্দরবনের মায়াবী হরিণ লোকালয় থেকে উদ্ধার রামগড় কলাবাড়ী স্কুল আগুনে পুড়ে ছাই,ক্ষতি ২০ লক্ষ টাকার মত নিখোঁজের দুইদিন পর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে সাবেক চেয়ারম্যান খালেদুজ্জামান জুবেরী কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন কুলিয়ারচরে মা’য়ের মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি সদ্য হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহনকারী পুকাই চন্দ্র বর্মণ গ্রেফতার কিশোরগঞ্জে খেলাকে কেন্দ্র করে টানা দুদিন ধরে সংঘর্ষ,ওসিসহ আহত-২০ প্রাইভেটকার থেকে ৯৬ বোতল বিদেশি মদ জব্দ; টোলপ্লাজা এলাকায় ১,৬০৫ পিস ইয়াবাসহ নারী আটক টাংগাইলের ধনবাড়ীতে গাঁজার গাছসহ নারী গ্রেপ্তার; স্বামী পলাতক

বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজার মন্ত্রণালয়ে বদলি

প্রতিবেদকের নাম
  • Update Time : Monday, November 17, 2025
  • 371 সময় দেখুন

বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজার মন্ত্রণালয়ে বদলি; জেলা পুলিশের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক:

বগুড়া জেলার জেলা প্রশাসক ও যুগ্মসচিব জনাব হোসনা আফরোজা মন্ত্রণালয়ে বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে যাচ্ছেন। তাঁর বিদায় উপলক্ষে বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং আন্তরিক শুভকামনা।

গত এক বছরের বেশি সময় তিনি বগুড়ায় দায়িত্ব পালনকালে জেলা প্রশাসন ও জেলা পুলিশের মধ্যে ছিল সুদৃঢ় সহযোগিতা ও সমন্বয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসক হিসেবে তিনি ছিলেন অত্যন্ত আন্তরিক, দায়িত্বশীল ও সময়োপযোগী নেতৃত্বের অধিকারী—এমনটাই জানিয়েছে জেলা পুলিশ।

বগুড়া জেলার পুলিশ সুপার বলেন, “জেলা প্রশাসক হোসনা আফরোজা মহোদয়ের সততা, নিষ্ঠা, নৈতিকতা ও পেশাদারিত্ব সত্যিই অনন্য। ব্যক্তিগতভাবে তাঁর কাছ থেকে পেয়েছি সর্বাত্মক সহযোগিতা ও সম্মান।”

তিনি আরও জানান, জেলা প্রশাসক মহোদয়ের শৃঙ্খলা বোধ, কাজের প্রতি দায়বদ্ধতা এবং দৃঢ় মনোভাব জেলার আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে করেছে আরও গতিশীল ও সুচারু।
দায়িত্ব পালনকালে তিনি বগুড়ায় যে একতা, সমন্বয় ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি করেছিলেন, তা দীর্ঘদিন জেলা প্রশাসন ও পুলিশের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মন্তব্য করেন পুলিশ সুপার। বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে তাঁর নতুন কর্মস্থলে সুস্বাস্থ্য, সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD