March 1, 2026, 10:29 pm
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা।

প্রতিবেদকের নাম
  • Update Time : Saturday, July 5, 2025
  • 300 সময় দেখুন

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা।

ক্রীড়া প্রতিবেদক:

শ্রীলঙ্কা সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ দল। টেস্টে বাংলাদেশ হারের পর দুই দল এখন খেলছে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরে ইতোমধ্যেই পিছিয়ে আছে লাল-সবুজের দল। এরই মধ্যে লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কা সিরিজের জন্য ঘোষিত টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন নাইম শেখ। তিনি সবশেষ বাংলাদেশের হয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে মাঠে নেমেছিলেন ২০২২ সালের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে। একই সঙ্গে এক বছর পর দলে ডাক পেয়েছেন সাইফউদ্দীন। তবে লঙ্কানদের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য ঘোষিত দলে নেই নাজমুল হোসেন শান্ত। সেই সঙ্গে পেসার নাহিদ রানাকেও দলে রাখেননি নির্বাচকরা। ওপেনিংয়ে দেখা যাবে তানজিদ তামিম ও পারভেজ ইমনকে। এছাড়া অধিনায়ক লিটনের সঙ্গে আরও থাকবেন মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, জাকের আলীরা। বোলিংয়ে তাসকিনের সঙ্গে আরও থাকছেন মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান এবং নাসুম আহমেদ। বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD