March 2, 2026, 12:08 am
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

১০ জনের আর্জেন্টিনা ড্র করল কম্বোডিয়ার সাথে

প্রতিবেদকের নাম
  • Update Time : Wednesday, June 11, 2025
  • 489 সময় দেখুন

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ১০ জনের আর্জেন্টিনা। ম্যাচে ৮০ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকার পর আর্জেন্টিনাকে সমতায় ফেরান আলমাদা। কলম্বিয়ার এক ফুটবলারকে মাথায় লাথি মেরে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এঞ্জো ফার্নান্দেজ

বুয়েনস আয়ার্সে ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। তবে প্রথম হাফে আক্রমণে এগিয়ে ছিল সফরকারী কলম্বিয়া। ম্যাচের ২৪তম মিনিটে দারুণ এক গোল করে কলম্বিয়াকে এগিয়ে দেন লুইজ দিয়াজ। ডি-বক্সের ভেতরে আর্জেন্টিনার তিন ফুটবলারকে কাটিয়ে জাল খুঁজে নেন এই উইঙ্গার।

এরপর প্রথমার্ধের বাকি সময়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে মেসি-আলভারেজরা। তবে গোলের দেখা পাননি তারা। দ্বিতীয়ার্ধেও বল দখলের পাশাপাশি আক্রমণেও আরও ধার বাড়ায় স্বাগতিকরা। তবে কলম্বিয়ার ডিফেন্স ভাঙতে পারছিল না তারা। মাঝে কয়েকটা সহজ সুযোগ নষ্ট করে আর্জেন্টিনার ফুটবলাররা। তার পাশাপাশি মেসির একটি ফ্রি কিক দুর্দান্তভাবে সেভ করেন কলম্বিয়ার গোলরক্ষক কেভিন মিয়ার।

ম্যাচের ৭০তম মিনিটে পা দিয়ে বল নিয়ন্ত্রণ নিতে গিয়ে কলম্বিয়ার এক ফুটবলারকে মাথায় আঘাত করেন এঞ্জো ফার্নান্দেজ। রেফারি সরাসরি তাকে লাল কার্ড দেখান। এর কিছুক্ষণ পরই মেসিকে উঠিয়ে নেন স্ক্যালোনি। মেসি মাঠ ছাড়ার তিন মিনিট পরই সমতায় ফেরে আর্জেন্টিনা।

৮১তম মিনিটে আর্জেন্টিনাকে সমতায় ফেরান আলমাদা। এরপর দুই দল বেশকিছু চেষ্টা করেই গোলের দেখা পায়নি। ফলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি।

বিশ্বকাপ বাছাইয়ের কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলে ১৬ ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল আর্জেন্টিনা। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে কলম্বিয়া।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD