March 30, 2026, 8:33 pm
শিরোনাম :
রাজশাহীতে আইটিইসি ডে-২০২৬ উদযাপন সুন্দরবনের বনদস্যু ‘ছোট সুমন বাহিনী’র আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করল কোস্টগার্ড রাতের আঁধারে মহাসড়কে ভয়াবহ ডাকাতির ঘটনা নড়াইলে তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাক দিয়ে পিষে হত্যা আহত আরেক কর্মী পলাতক ট্রাকচালককে ধরতে অভিযান সুন্দরবনের বাঘ সংরক্ষণ বিষয়ক সেমিনার সৈয়দপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১ বান্দরবানের বলীপাড়ায় স্বাধীনতা দিবস পালন খানসামায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন গোপালপুরের হেমনগরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু টাঙ্গাইলের গোপালপুরে সড়ক দুর্ঘটনা: অটোরিকশায় ট্রাকের ধাক্কা,নিহত ১,আহত ৩

সুন্দরবনের বনদস্যু ‘ছোট সুমন বাহিনী’র আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করল কোস্টগার্ড

প্রতিবেদকের নাম
  • Update Time : Monday, March 30, 2026
  • 46 সময় দেখুন

সুন্দরবনের বনদস্যু ‘ছোট সুমন বাহিনী’র আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করল কোস্টগার্ড

মোঃ কামরুল ইসলাম টিটু
বাগেরহাট শরনখোলা প্রতিনিধি

সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সদস্যরা মোংলার সীমান্ত খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এমন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার সকাল ৬টায় কোস্টগার্ড সদস্যরা ওই এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। এ সময় অভিযানকারীরা সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর একটি আস্তানা চিহ্নিত করে তা ধ্বংস করে।

এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি ওয়াকি-টকি এবং রান্নার কাজে ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদিসহ আরও অন্যান্য আনুষঙ্গিক মালামাল জব্দ করা হয়।

এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত ছোট সুমন বাহিনীর সদস্যরা সুন্দরবনের গহিনে পালিয়ে যাওয়ায় কেউকে আটক করা সম্ভাব হয়নি। জব্দকৃত মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন,আমরা দস্যুদের উদ্দেশ্যে বলতে চাই সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD