March 14, 2026, 8:11 pm
শিরোনাম :
রাজশাহীতে ভারতীয় মদ উদ্ধার পাহাড়ে কি ন্যায় বিচারেরও দুই রং, এক বাকপ্রতিবন্ধী তরুণীর আর্তনাদে জেগে উঠছে কঠিন প্রশ্ন শরনখোলার সুন্দর বন থেকে লোকালয় এসে আস্ত ছাগল গিলে খেলো অজগয কটিয়াদীতে স্কুল শিক্ষার্থী স্মৃতির রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যাকাণ্ড জামালপুর শহরের দড়িপাড়া এলাকায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা পাষণ্ড স্বামী গ্রেফতার। দিগপাইত বণিক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জমি নিয়ে রক্তক্ষয়ী দ্বন্দ্ব, রমজানেও থামেনি সহিংসতা—আহত ৩ কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী ইফতির ঝুলন্ত লাশ উদ্ধার বরগুনার পাথরঘাটায় জবাই করা দুটি হরিন ও ফাদসহ শিকরী আটক ১ বছরের কারাদণ্ড রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পে ঘুষ চাওয়ার অভিযোগ, উপাচার্যের অস্বীকার

রাজশাহীতে ভারতীয় মদ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • Update Time : Friday, March 13, 2026
  • 11 সময় দেখুন

রাজশাহীতে ভারতীয় মদ উদ্ধার

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১২মার্চ ২০২৬ তারিখ আনুমানিক ০২০০ ঘটিকায় ইউসুফপুর বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট থানাধীন ইউসুফপুর সিপাহী পাড়া বাঁশ বাগান নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার উদ্দেশ্যে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে দেখতে পায় যে, কয়েকজন লোক প্লাস্টিক বস্তায় কিছু মালামাল নিয়ে বাঁশ বাগানের দিকে আসতেছে। বিজিবি’র টহল দল কর্তৃক তাদের চ্যালেঞ্জ করলে তারা প্লাস্টিকের বস্তাটি ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র টহল দল কর্তৃক উক্ত প্লাস্টিকের বস্তাটি তল্লাশী করে তার মধ্য হতে ৫০ বোতল মদ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

একই রাত আনুমানিক ০২০০ ঘটিকায় সাহেবনগর বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী থানাধীন হনুমন্তনগর নামক এলাকায় এবং রাত আনুমানিক ০৪০০ ঘটিকায় মীরগঞ্জ বিওপি’র আভিযানিক দল চারঘাট থানাধীন পিরোজপুর রাওথা নামক এলাকায় অভিযান পরিচালনা করে। ৬৩৬ যৌন উত্তেজক ট্যাবলেট, (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত চোরাচালানী মালামাল রাজশাহী শুল্ক অফিস এবং মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD