April 19, 2026, 2:27 pm
শিরোনাম :
প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে সাবেক চেয়ারম্যান খালেদুজ্জামান জুবেরী কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন কুলিয়ারচরে মা’য়ের মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি সদ্য হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহনকারী পুকাই চন্দ্র বর্মণ গ্রেফতার কিশোরগঞ্জে খেলাকে কেন্দ্র করে টানা দুদিন ধরে সংঘর্ষ,ওসিসহ আহত-২০ প্রাইভেটকার থেকে ৯৬ বোতল বিদেশি মদ জব্দ; টোলপ্লাজা এলাকায় ১,৬০৫ পিস ইয়াবাসহ নারী আটক টাংগাইলের ধনবাড়ীতে গাঁজার গাছসহ নারী গ্রেপ্তার; স্বামী পলাতক অপারেশন ম্যানগ্রোভ শীল্ড: অস্ত্রসহ ডাকাত আটকসহ জেলে উদ্ধার অনেক উপকারী ফল তেতুল কিশোরগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,থানায় মামলা দায়ের সুন্দরবনে ড্রোনের সহায়তায় অভিযান: বিষ দিয়ে মাছ শিকার পণ্ড, নৌকা ও বিষ জব্দ

রাজশাহীতে দেশ কোল্ডস্টোরেজে ডাকাতি।

প্রতিবেদকের নাম
  • Update Time : Saturday, August 9, 2025
  • 165 সময় দেখুন

রাজশাহীতে দেশ কোল্ডস্টোরেজে ডাকাতি

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীতে দেশ কোল্ডস্টোরেজে ডাকাতি হয়েছেন।
রাজশাহীর মোহনপুর উপজেলার দেশ কোল্ড স্টোরে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মোহনপুর থানায় মামলাটি করেন হিমাগারেণর ব্যবস্থাপক আকবর আলী। মামলায় ৩০ থেকে ৩৫ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, মামলায় নগদ টাকা ও যন্ত্রপাতি লুটসহ মোট ৬৩ লাখ ৩৫ হাজার টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।

এর আগে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে মুখোশধারী ও খালি পায়ে একটি ডাকাত দল হিমাগারে প্রবেশ করে। প্রথমে নিরাপত্তারক্ষীদের, পরে ভেতরে থাকা শ্রমিকসহ ২৫ জনকে হাত-পা বেঁধে ফেলে তারা। প্রায় আড়াই ঘণ্টা হিমাগারে অবস্থান করে পাওয়ার হাউস, প্রকৌশল বিভাগসহ বিভিন্ন জায়গায় রাখা যন্ত্রাংশ ও ধাতব সামগ্রী লুট করে। অফিসকক্ষ থেকে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা এবং শ্রমিকদের কাছ থেকে দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়। এছাড়া অফিসকক্ষ ও আলমারি ভাঙচুর করা হয়।

ভোর সাড়ে চারটার দিকে এক শ্রমিক ব্যবস্থাপককে ফোনে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। দেশ কোল্ড স্টোরে বর্তমানে ১ লাখ ৮০ হাজার বস্তা আলু মজুত রয়েছে।

ব্যবস্থাপক আকবর আলী জানান, হিমাগার দ্রুত চালুর জন্য কাজ চলছে। অনেক যন্ত্রাংশ দেশের বাইরে থেকে আমদানি করতে হয়, তবে স্থানীয়ভাবে কিছু যন্ত্রাংশ সংগ্রহ করে মেরামতের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD