March 15, 2026, 8:14 pm
শিরোনাম :
রাজশাহী শহরের সমস্ত বর্জ্য যায় পদ্মা নদীতে রংপুরে দেড় বছরের সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা নড়াইলের কালিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ জন গ্রেফতার। কুমিল্লায় ভাড়া বাসা থেকে কলেজ শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার কুমিল্লায় র‍্যাবের পৃথক অভিযানে পিস্তল-গাঁজাসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজশাহীতে ভারতীয় মদ উদ্ধার পাহাড়ে কি ন্যায় বিচারেরও দুই রং, এক বাকপ্রতিবন্ধী তরুণীর আর্তনাদে জেগে উঠছে কঠিন প্রশ্ন শরনখোলার সুন্দর বন থেকে লোকালয় এসে আস্ত ছাগল গিলে খেলো অজগয কটিয়াদীতে স্কুল শিক্ষার্থী স্মৃতির রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যাকাণ্ড জামালপুর শহরের দড়িপাড়া এলাকায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা পাষণ্ড স্বামী গ্রেফতার।

রংপুরে দেড় বছরের সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা

প্রতিবেদকের নাম
  • Update Time : Sunday, March 15, 2026
  • 8 সময় দেখুন

দেড় বছরের সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার
রংপুর।

রংপুরে নিজের শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যার পর এক মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

(১৪ মার্চ) শনিবার
রাতে নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের সাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সূচনা ঘোষ ও তার ছেলে জয়দেব ঘোষ।

পুলিশ জানায়, ওই এলাকার শংকর ঘোষের স্ত্রী সূচনা ঘোষ (৪০) তার দেড় বছরের ছেলেসন্তান জয়দেব ঘোষকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। বিষয়টি জানালার ফাঁক দিয়ে প্রথমে দেখতে পায় তার দশম শ্রেণী পড়ুয়া মেয়ে পুষ্পিতা ঘোষ। ওই গৃহবধূর পূজা ঘোষ নামের আরেক মেয়ের বিয়ে হয়েছে। গৃহবধূর স্বামী একজন শারীরিক প্রতিবন্ধী এবং ক্ষুদ্র মুদি দোকানী।

স্বামী শঙ্কর ঘোষ জানান, দীর্ঘদিন ধরে মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন তার স্ত্রী। বিভিন্ন সময়ে তাকে এ বিষয়ে চিকিৎসাও দেয়া হয়েছে। তার ধারণা মানসিক অবসাদগ্রস্ততা থেকেই ছেলেকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন তার স্ত্রী।

অন্যদিকে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি আতাউর রহমান জানান, অভাব-অনটনের কারণে পারিবারিক অশান্তি ছিল পরিবারটিতে। পারিবারিক কলহ নাকি মানসিক অসুস্থতার কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD