April 11, 2026, 8:13 pm
শিরোনাম :
শরনখোলায় মাদক বিরোধী অভিযানে-৪০০ গ্রাম গাঁজাসহ আটক-১ মিঠাপুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু, ৬ ঘণ্টা পর লাশ উদ্ধার সুন্দরবন থেকে চার রাউন্ড গুলিসহ তিনটি বন্দুক উদ্ধার করেছেন বনবিভাগ সুন্দরবনের ও দক্ষিণ পশ্চিম অঞ্চল উপকূলের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা অনুষ্ঠিত সুন্দরবনে ৬১ দস্যু আটক, ৮০ আগ্নেয়াস্ত্র উদ্ধার তারাগঞ্জে বসতবাড়িতে হামলা, তালা ঝুলিয়ে দম্পতিকে উচ্ছেদের অভিযোগ মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’ মামলা নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড ১৭ মে কুমিল্লায় ডিবি পুলিশ সেজে মাদক ব্যবসা: র‌্যাবের হাতে এক যুবক আটক পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদকবিরোধী প্রতিবাদকে ঘিরে সংঘর্ষ, নারীর নাক বিচ্ছিন্ন

মিঠাপুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু, ৬ ঘণ্টা পর লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • Update Time : Saturday, April 11, 2026
  • 6 সময় দেখুন

মিঠাপুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু, ৬ ঘণ্টা পর লাশ উদ্ধার

মো: ইউসুফ খান
রংপুব প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুর উপজেলায় পুকুরে ডুবে আলিফ হোসেন ৮ বছরে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ উপজেলার ৭ নম্বর লতিফপুর ইউনিয়নের খোশালপুর (বালুয়ার মাঠ) এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা মজিদুল ইসলাম ও আর্নিকা বেগমের একমাত্র সন্তান আলিফ হোসেন দুপুরে গোসল করতে গিয়ে পুকুরে তলিয়ে যায়। পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

দীর্ঘ প্রায় ছয় ঘণ্টার চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুর থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করতে সক্ষম হন।
স্থানীয়রা অভিযোগ করেন, অতিরিক্ত মাটি ও বালু উত্তোলনের কারণে এলাকাটির পুকুরগুলো অস্বাভাবিকভাবে গভীর হয়ে উঠেছে, যা এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সরেজমিনে দেখা যায়, গ্রামাঞ্চলের একটি পুকুর হওয়া সত্ত্বেও এর গভীরতা অস্বাভাবিক বেশি। স্থানীয়দের প্রশ্ন—কীভাবে নিয়মবহির্ভূতভাবে বালু ও মাটি উত্তোলন করা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কেন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD