রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কাহারোলে চাকরি ছেড়ে মহিষের খামার র‍্যাব-৬ এর অভিযানে রূপসার চাঞ্চল্যকর ফখরুল হত্যা মামলার প্রধাননঅভিযুক্ত ইব্রাহিম ওরফে কাটাপ্পা গ্রেফতার টুঙ্গিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পোনা অবমুক্ত ও র‍্যালি নরসিংদীর পলাশে ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম হত্যা মামলার মূল আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ আখাউড়ায় খড়মপুর মাজার শরিফে এসে নৌকা দুর্ঘটনায় বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ায় যুবদলের দোয়া মাহফিল রামগড় গরুকাটায় দুই বাঙালির বসত ঘরে আগুন দেওয়ার অভিযোগ, দুইটি গরু পুড়ে ছাই দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ গণতন্ত্রের মা” খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বান্দরবানে হাজারো প্রদীপ প্রজ্জ্বলন, শ্রদ্ধায় স্মরণ করলো জেলা বিএনপি কাঠের চালানের অন্তরালে অবৈধ কাঠ পরিবহন

টুঙ্গিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পোনা অবমুক্ত ও র‍্যালি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১৮ সময় দেখুন
১৯

‘রুপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম।

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি এস এম জিলানী। এ সময় তিনি মৎস্য চাষের প্রসার, মাছের উৎপাদন বৃদ্ধি এবং দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান নিয়ে গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে এস এম জিলানী বলেন, “আমি নিজেও একজন মৎস্য খামারি। মৎস্য চাষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার কারণে এ খাতের সম্ভাবনা ও গুরুত্ব আমি খুব কাছ থেকে উপলব্ধি করি। মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি নিরাপদ ও আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষে সবাইকে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাচার, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ব আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহম্মেদসহ উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রী মৈ বাকচী।

পোনা অবমুক্ত শেষে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে মৎস্য চাষে উদ্বুদ্ধকরণ, দেশীয় মাছ সংরক্ষণ এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনার বিভিন্ন বার্তা তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাতীয় মৎস্য পক্ষের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নিরাপদ মাছ উৎপাদন ও আধুনিক মৎস্য চাষে সাধারণ মানুষকে আরও বেশি সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD