রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা, নিহতরা গোপালগঞ্জের বাসিন্দা

প্রতিবেদকের নাম
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৭৬ সময় দেখুন
২৭

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা সবাই গোপালগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (৯ মে) সকালে কাপাসিয়া উপজেলার রাউৎকোন এলাকায় একটি ভাড়া বাসা থেকে রক্তাক্ত অবস্থায় তিন শিশু, এক নারী ও এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা মরদেহগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

নিহতরা হলেন—শারমিন বেগম (৩২), তার মেয়ে মীম (১৪), হাবিবা (১০), ফারিয়া (২) এবং শারমিনের ভাই রসুল মিয়া (২২)। তারা গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। জীবিকার তাগিদে তারা গাজীপুরের কাপাসিয়ার রাউৎকোন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে শুক্রবার (৮ মে) গভীর রাতে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার পর নিহত শারমিনের স্বামী ফুরকান মিয়া পালিয়ে যায়।

পুলিশ জানায়, শনিবার ভোরে পলাতক ফুরকান নিহতদের স্বজনদের মোবাইল ফোনে হত্যার বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে রক্তাক্ত মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

ঘটনার পর থেকে অভিযুক্ত ফুরকান মিয়াকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD