শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

সরিষাবাড়ীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদকসেবী আটক:

প্রতিবেদকের নাম
  • Update Time : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৪১৫ সময় দেখুন
২৫

সরিষাবাড়ীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদকসেবী আটক:

রফিকুল ইসলাম
সিনিয়র রিপোর্টার:(জামালপুর)

জামালপুর জেলার সরিষাবাড়ী থানার আওতাধীন তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৩ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে।

গতকাল ২৪ জুলাই ২০২৫, রাত আনুমানিক ২১:২৫ ঘটিকায় তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) বিপ্লব হাসান, এএসআই নজরুল ইসলাম এবং কনস্টেবল সাইদুর রহমান (ব্যাজ নং ১২৪২) ৪নং আওনা ইউনিয়নের কাশিনাথপুর বাজার সংলগ্ন ব্রিজের পাশে গাঁজা ও ইয়াবা সেবনের আসরে অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে মোঃ আসাদুজ্জামান অন্তর (৩২), পিতা—মোঃ আব্দুল হালিম পালোয়ান , সাং—কাশিনাথপুর, থানা—সরিষাবাড়ী, জেলা—জামালপুর, নামে একজনকে ১৩ পিস ইয়াবাসহ হাতে-নাতে আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে তারাকান্দি তদন্ত কেন্দ্রে নেওয়া হয় এবং রাত আনুমানিক ২৩:৫০ ঘটিকায় যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে সরিষাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD