শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
আমতলীতে পুলিশের বিশেষ অভিযান, আটক ১১ লাখাইয়ে নিজ বাসা থেকে সাংবাদিক বিএম তারেকের মোটরসাইকেলের পার্টস চুরি হবিগঞ্জের লাখাইয়ে শীতের আগাম সবজিতে জমজমাট স্থানীয় হাটবাজার বান্দরবানের ক্রিকেটকে জাগিয়ে তুলতে আলোচনা সভা পাহাড়ের সুপ্ত প্রতিভা এবার জাতীয় পর্যায়ে কুয়াকাটা পর্যটন কার্নিভালে দুই মন্ত্রীর আগমন, ফুলেল শুভেচ্ছা জানালেন স্থানীয় নেতৃবৃন্দ দেবীগঞ্জে করতোয়া নদীতে পড়ে প্রাণ গেল দুই বছরের শিশু তানহার দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক থানচিতে দুর্গাপূজার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ কুলিয়ারচরে ছাত্রলীগের ঝটিকা মিছিল; সন্ত্রাসবিরোধী মামলায় আরও ২ জন গ্রেফতার মালয়েশিয়ার অন্ধকার জেলে বন্দী অসংখ্য বাংলাদেশি! তাদের কান্না কেউ শুনছে না

লাখাইয়ে নিজ বাসা থেকে সাংবাদিক বিএম তারেকের মোটরসাইকেলের পার্টস চুরি

হবিগঞ্জ প্রতিনিধি।।
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ২৯ সময় দেখুন
৪২

হবিগঞ্জের লাখাই উপজেলায় দিনেদুপুরে সাংবাদিক বিএম তারেকের বসতবাড়ির আঙিনা থেকে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পার্টস চুরির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ৩নং মুড়িয়াউক ইউনিয়নের মশাদিয়া গ্রামে নিজ বাসায় ২৩ অক্টোবর (শুক্রবার) বিকেলে এ চুরির বিষয়টি জানাজানি হয়।
​ঘটনার বিবরণে ভুক্তভোগী সাংবাদিক বিএম তারেক জানান, শুক্রবার সকালে তিনি পেশাগত কাজ শেষে মোটরসাইকেলটি চালিয়ে নিজ বাসায় ফেরেন এবং বাড়ির আঙিনায় পার্ক করে ভেতরে যান। বিকেলে আসরের নামাজের পর বাসা থেকে বের হয়ে তিনি দেখতে পান, দুর্বৃত্তরা মোটরসাইকেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে। ঘরের সামনে দিনেদুপুরে এমন চুরির ঘটনায় তিনি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
​এ বিষয়ে ৩নং মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নোমান মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি চুরির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, চুরির বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ভুক্তভোগী সাংবাদিককে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন দ্রুত চোর সনাক্ত করে উপযুক্ত পদক্ষেপ নেয়, সে বিষয়েও তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
​জনসংকীর্ণ ও দিনের আলোতে এমন চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝেও আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী সাংবাদিক বিএম তারেক এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD