মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে শিক্ষক আবুল কাসেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা; কলেজ থেকে টানা ৩ বছরেও পাস করেনি কেউ লাখাই থানার ওসি শরীফ আহমেদ  হবিগঞ্জ জেলার শ্রেষ্ট ওসি শরণখোলায় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ ও নীলফামারীতে নতুন পুলিশ সুপার পদায়ন লাখাইয়ে এসেড বীজের ফলন সম্ভাবনা মূল্যায়নে ঢাকা থেকে আগত ধান গবেষক দল টুঙ্গিপাড়ায় ইয়াবাসহ পরিচয়ধারী সাংবাদিকপুত্র গ্রেপ্তার জামালপুরে জমকালো আয়োজনে দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ের ছেলে নাসিরনগরে খুন: প্রধান আসামিকে নিয়ে ঘটনাস্থলে পিবিআই, বাবা চান ফাঁসি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত সজিবুল হাসানকে সংবর্ধনা জামালপুরে ২ কেজি গাঁজাসহ আটক -১

খানসামায় জাইকার প্রধান প্রতিনিধি বলেন, টেকসই পানি ব্যবস্থাপনায় কৃষির সার্বিক উন্নয়ন সম্ভব

মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার।।
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১০২ সময় দেখুন
১৩৪

দিনাজপুরের খানসামায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়)’ (SSWRDP-2)-এর আওতায় কাচিনিয়া বাজার-বেলান নদী উপ-প্রকল্প (WMCA) আয়োজিত এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) ডব্লিউএমসিএ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

এলজিইডি দিনাজপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নারায়ণ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাইকা (JICA) বাংলাদেশের প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকো।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাইকা বাংলাদেশের প্রকল্প গঠন বিষয়ক উপদেষ্টা ওকাদা আকিকো এবং এলজিইডি সদর দপ্তরের প্রকল্প পরিচালক (SSWRDP-2) প্রকৌশলী মো. সানিউল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খানসামা উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম, ৫ নম্বর ভাবকি ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম তুহিন, স্থানীয় পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্য এবং এলজিইডির অন্যান্য কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে তাকাহাশি জুনকো বলেন, কৃষিপ্রধান এলাকায় টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারলে ফলন বৃদ্ধির পাশাপাশি স্থানীয় কৃষকদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। বেলান নদী উপ-প্রকল্পটি এ অঞ্চলের সেচ ব্যবস্থা ও পানি নিষ্কাশন প্রক্রিয়ায় ইতিবাচক পরিবর্তন আনবে।

সভায় বক্তারা কাচিনিয়া বাজার ও বেলান নদী সংলগ্ন এলাকার পানি নিষ্কাশন, সেচ সুবিধা সম্প্রসারণ এবং সমিতির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
পরে জাইকার প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকোসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা কাচিনিয়া বাজারের দক্ষিণে বেলান নদীতে নির্মাণাধীন রাবার ড্যাম প্রকল্প পরিদর্শন করেন। প্রায় ১৪ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন এ রাবার ড্যামটি ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটির ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে আর,এ,টি ও রফিকুল ইসলাম জয়েন্ট ভেঞ্চার কাজটি বাস্তবায়ন করছে।

পরিদর্শনকালে প্রকল্পের নির্মাণকাজ, পানি সংরক্ষণ, সেচ সুবিধা এবং প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে কৃষি ও স্থানীয় পানি ব্যবস্থাপনায় সম্ভাব্য সুফল নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন জাইকার প্রতিনিধিরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD