বান্দরবান, ২০ আগস্ট ২০২৬
বান্দরবান পার্বত্য জেলা পুলিশ অফিস হিসাব শাখার ২০২৫-২৬ অর্থবছরের ১ম অর্ধ-বার্ষিক পরিদর্শন সম্পন্ন হয়েছে।
২০ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ পরিদর্শন করেন জনাব নাজমুল হাসান, পিপিএম,
অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট)
চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম।
এ সময় বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ ওহাবুল ইসলাম খন্দকার অতিরিক্ত ডিআইজির সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
পরবর্তীতে বান্দরবান পার্বত্য জেলা পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি জেলা পুলিশ অফিসের *হিসাব শাখার দাপ্তরিক রেজিস্টার, নথিপত্র, হিসাব-সংক্রান্ত কার্যক্রম ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে বান্দরবান পার্বত্য জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দসহ হিসাব শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ধরনের পরিদর্শনের মাধ্যমে পুলিশ বিভাগের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


Leave a Reply