March 2, 2026, 3:03 am
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ভাগিল নামক স্থানে সড়ক দুর্ঘটনা নিহত-৩

প্রতিবেদকের নাম
  • Update Time : Monday, July 7, 2025
  • 614 সময় দেখুন

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ভাগিল নামক স্থানে সড়ক দুর্ঘটনা নিহত-৩

বিশেষ প্রতিনিধি:(জামালপুর)

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ভাগিল এলাকায় সিএনজি ও মাহি বাসের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং একজন নারী গুরুতর আহত হন। সোমবার (০৭ জুলাই ২০২৫) আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের তথ্য সূত্রে জানা যায়,নিহতদের মধ্যে রয়েছেন একজন মা ও তাঁর ছেলে, যাঁদের বাড়ি জামালপুর জেলার ১৪নং দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া ফকিরপাড়া গ্রামে। আহত নারী ১২নং তিতপল্লা ইউনিয়নের শিলকুড়িয়া গ্রামের বাসিন্দা।

সিএনজি টি যাত্রী নিয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান।

দুর্ঘটনার পর আহত ও নিহতদের উদ্ধার করে মধুপুর ও ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এ বিষয়ে ধনবাড়ী থানার ওসি(ভারপ্রাপ্ত)জানান, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

ঘটনাটিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD