শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

শ্রীপুর উপজেলায় ঝোপের ভিতর থেকে উদ্ধার হল নবজাতক শিশু।

প্রতিবেদকের নাম
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৫৬২ সময় দেখুন
২৭

স্টাফ রিপোর্টার :

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় বরমী ইউনিয়নের গাড়ারণ গ্ৰামের একটি সড়কের পাশেট ঝোপের ভেতর থেকে এক নবজাতক(ছেলে) কে উদ্ধারকরা হয়েছে। কিছুটা অসুস্থ থাকায় শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে
২২/০৬/২০২৫ ইং(রোববার) সকালের দিকে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ।
স্থানীয় শফিকুল ইসলাম বলেন, সড়কের পাশের একটি ঝোপের আড়ালে শিশুটি কাঁথায় মোড়ানো অবস্থায় ছিল । কিছুক্ষণ পরপর সে কেঁদে উঠেছিল। এক ব্যক্তি সেখানে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে শিশুটি কে দেখতে পান।এ সময় তিনি এগিয়ে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। পরে এক নারীর মাধ্যমে শিশুকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থা খারাপের দিকে যাওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ হয়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, শিশুকে উদ্ধার করে হাসপাতালে আনার পর তাঁকে কিছুটা অসুস্থ দেখা গেছে। তাই প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো:আব্দুল বারিক বলেন খবর পেয়েছি। উদ্ধার কৃত শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে।এখনো শিশুটির পরিচয় পাওয়া যায়নি।প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।এ ঘটনায় এলাকায় স্থবিরতা বিরাজ করছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD