শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

গাইবান্ধায় বাসচাপায় শ্রমিক নিহত,আহত -৩

প্রতিবেদকের নাম
  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪৩ সময় দেখুন
৭৬

গাইবান্ধায় বাসচাপায় শ্রমিক নিহত,আহত-৩

বিশেষ প্রতিনিধি:
‎
‎গাইবান্ধার সদর উপজেলায় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় রিপন মিয়া (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিন শ্রমিক।
‎রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের তুলসিঘাট পল্লী বিদ্যুৎ অফিসসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
‎নিহত রিপন মিয়া বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মিজাপুর গ্রামের মাহাফুজার রহমানের ছেলে।
‎প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে ট্রাক দাঁড় করিয়ে শ্রমিকরা গাছের গুঁড়ি লোড করছিলেন। এ সময় গাইবান্ধা থেকে ঢাকাগামী দ্রুতগামী কাজী লাইনস পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও শ্রমিকদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিপন নিহত হন এবং তিন শ্রমিক গুরুতর আহত হন।
‎খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
‎এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক বাসটি আটক করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD