শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

সরিষাবাড়ীতে নৌকা বাইচ দেখতে গিয়ে একজন নারী নিহত, হাসপাতালে ভর্তি কয়েক জন।

প্রতিবেদকের নাম
  • Update Time : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৮৬ সময় দেখুন
৮২

সরিষাবাড়ীতে নৌকা বাইচ দেখতে গিয়ে একজন নারী নিহত, হাসপাতালে ভর্তি কয়েক জন।

নিজস্ব প্রতিবেদক:

৫/০৯/২০২৫ ইং (শুক্রবার) বিকেলে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নে নৌকা ডুবে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম মোছা: মোরশেদা খাতুন (৩৫),স্বামী আফসার আলী,গ্রাম: চর ধারাবর্ষা।

স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা চলাকালে দর্শনার্থীদের বহনকারী একটি নৌকা অতিরিক্ত ভিড়ের কারণে ডুবে যায়। এতে মোরশেদা খাতুন পানিতে তলিয়ে যান। পরে তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও কয়েকজন। তাদের মধ্যে আছেন—

মোঃ শাহিন মিয়া (৪০),পিতা: আবুল কাশেম, গ্রাম: বাউসি বাঙালিপাড়া
মোঃ জাহিদুল ইসলাম,পিতা: শাহীন মিয়া, গ্রাম: কৈ ঝুড়ি
মোঃ সবুজ মিয়া (২৪), পিতা: আমজাদ আলী
মোছা: সুলতানা পারভীন, স্বামী: মৃত আমজাদ হোসেন
চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে এবং কয়েকজন আশঙ্কামুক্ত।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আনন্দঘন নৌকা বাইচের আসর মুহূর্তেই বেদনার দৃশ্যে পরিণত হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD