March 1, 2026, 10:30 pm
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

সরিষাবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা–হিরোইন ও রেপলিকা পিস্তলসহ চার মাদক ব্যবসায়ী আটক

প্রতিবেদকের নাম
  • Update Time : Wednesday, January 14, 2026
  • 121 সময় দেখুন

সরিষাবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা–হিরোইন ও রেপলিকা পিস্তলসহ চার মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক
জামালপুরের সরিষাবাড়ীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা, হিরোইন, রেপলিকা পিস্তল ও নগদ অর্থসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) ভোরে উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাসী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন—পঞ্চাশী গ্রামের পলাশ সরকারের ছেলে শান্ত সরকার (২৩), প্রান্ত সরকার (১৭), পলাশ সরকারের স্ত্রী শিউলি বেগম, এবং শাকিল হোসেনের স্ত্রী চৈতি (২০)।

সেনা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে বিএ-১১৮৭৪ লেফটেন্যান্ট শাহারিয়ার তালুকদারের নেতৃত্বে ২৬ বীর, সরিষাবাড়ী আর্মি ক্যাম্পের একটি টহল দল পঞ্চাসী এলাকায় অভিযান চালায়। অভিযানে শান্ত সরকারের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

অভিযান থেকে ৪০০ পিস ইয়াবা, ১০০ গ্রাম হিরোইন, ১টি রেপলিকা পিস্তল এবং ৬০ হাজার ৭৩০ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

পরে আটক চারজনকে সরিষাবাড়ী থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD