March 2, 2026, 1:39 am
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

সরিষাবাড়িতে নারী এসিল্যান্ড একাই চার দপ্তরের দায়িত্বে সেবায় ধীরগতি।

প্রতিবেদকের নাম
  • Update Time : Wednesday, June 18, 2025
  • 386 সময় দেখুন

সরিষাবাড়ীতে নারী এসিল্যান্ড একাই চার দপ্তরের কাণ্ডারি: সেবায় ধীরগতিতে জনদুর্ভোগ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় একজন নারী সহকারী কমিশনার (ভূমি), লিজা রিছিল, চারটি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব একাই সামলাচ্ছেন। এতে একদিকে যেমন কাজের চাপ বাড়ছে, তেমনি সেবা প্রদানে ধীরগতি এবং সাধারণ জনগণের ভোগান্তি চরমে পৌঁছেছে।

লিজা রিছিল বর্তমানে ভূমি অফিসের দায়িত্ব পালনের পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পৌরসভা মেয়র এবং উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যক্রমও পরিচালনা করছেন। এই অতিরিক্ত দায়িত্বের কারণে সেবাপ্রত্যাশীরা সময়মতো সেবা পাচ্ছেন না। বিশেষ করে ভূমি সংক্রান্ত খতিয়ান বা নামজারি এবং পৌর নাগরিক সেবা পেতে দীর্ঘ বিলম্ব হচ্ছে। একই কাজের জন্য জনসাধারণকে দফায় দফায় অফিসে ঘুরতে হচ্ছে।
ভুক্তভোগী আব্দুল রহিম জানান, “জমি সংক্রান্ত বিষয়ে এসে দেখি এসিল্যান্ড স্যার ইউএনও অফিসে মিটিংয়ে ব্যস্ত। পরদিন গেলে আবার পৌরসভার সভা। কবে কাজ হবে তার ঠিক নেই।”

সরিষাবাড়ীর সাধারণ জনগণ এই পরিস্থিতিতে হতাশ। তারা প্রশ্ন তুলছেন, একজন নারী এসিল্যান্ড এতগুলো দায়িত্ব একা কীভাবে সামলাচ্ছেন।

এলাকাবাসী সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, দ্রুত এই উপজেলায় একজন ইউএনও নিয়োগ দিলে জনগণের ভোগান্তি কমবে এবং সেবার মান উন্নত হবে।

উল্লেখ্য, সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল চলতি বছরের ২৪শে এপ্রিল থেকে এই চারটি গুরুত্বপূর্ণ দপ্তরের কাজ নিরলসভাবে করে যাচ্ছেন।

এবিষয়ে জামালপুর জেলা প্রশাসক(ডিসি) হাসিনা বেগম বলেন, দ্রুত সময়ের মধ্যে সরিষাবাড়ী উপজেলার (ইউএনও) যোগদানের ব্যবস্থা করা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD