March 2, 2026, 12:09 am
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাজশাহীর দুর্গাপুরে ওয়াজেদ আলী হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার।

প্রতিবেদকের নাম
  • Update Time : Tuesday, August 12, 2025
  • 508 সময় দেখুন

রাজশাহী জেলা প্রতিনিধিঃ

রাজশাহীর দুর্গাপুরে আলোচিত ওয়াজেদ আলী হত্যা মামলার ৪ জন আসামিকে পৃথক অভিযানে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় ফের আলোচনার ঝড় উঠেছে।

গত রবিবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা গ্রামে সংঘবদ্ধভাবে হামলা চালায় স্থানীয় ২৫-৩০ জন। এ সময় ওয়াজেদ আলী, তার স্ত্রী লাইলী বেগম ও ছেলে মাসুমকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। আহতদের প্রথমে দুর্গাপুর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওয়াজেদ আলী মারা যান।

ঘটনার পর নিহতের পরিবার ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেবাশীষ নন্দী জানান— এজাহারভুক্ত আসামি ওমর ফারুক ওরফে উমার, এবং সন্দেহভাজন আসামি ফরহাদুল, সেলিম রেজা ও আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

দুর্গাপুর থানার ওসি দুরুুল হুদা বলেন, “অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।” নিহত ওয়াজেদ আলীর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, থমথমে হয়ে উঠেছে পুরো গ্রাম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD