March 2, 2026, 3:06 am
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাজশাহীর তানোর উপজেলায় পানিতে ডুবে যুবকের মর্মান্তিক মৃত্যু।

প্রতিবেদকের নাম
  • Update Time : Wednesday, July 2, 2025
  • 549 সময় দেখুন

তানোরে পানিতে ডুবে যুবকের মৃত্যু

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর তানোর উপজেলায় পানিতে ডুবে যুবকের মর্মান্তিক মৃত্যু হয় ।
রাজশাহীর তানোরে পানিতে ডুবে মৃগী রোগে আক্রান্ত যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১জুলাই) সকালে উপজেলার পাঁচন্দর ইউনিয় নের চকপাড়া বনকেশর গ্রামে ঘটে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে । নিহত যুবক চকপাড়া বনকেশর গ্রামের জানে আলমের পুত্র জুবায়ের হোসেন (২০)।

জানা গেছে, নিহত যুবক জুবায়ের হোসেন কে বাড়ি
র পাশে থাকা আজহার আলী নামের একব্যক্তির পুকুরে মরে ভেসে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করেন। গ্রামবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জুবায়ের হোসেন দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। মাঝেমধ্যে সে পুকুরে গোসল করতে নামলে মৃগী রোগ উঠতো। এবার সবার অগোচরে কখন পুকুরে নেমেছে কেউ দেখতে পায়নি। সকাল সকাল তার ভেসে উঠা লাশ প্রতিবেশীরা দেখতে পেয়ে তার পরিবার কে খবর দেয় ।

পরিবারের লোকজন এসে জুবায়ের হোসেনের লাশ শনাক্ত করে। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন জানান, নিহতের পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। তবে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD