March 4, 2026, 10:26 pm
শিরোনাম :
জমি নিয়ে রক্তক্ষয়ী দ্বন্দ্ব, রমজানেও থামেনি সহিংসতা—আহত ৩ কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী ইফতির ঝুলন্ত লাশ উদ্ধার বরগুনার পাথরঘাটায় জবাই করা দুটি হরিন ও ফাদসহ শিকরী আটক ১ বছরের কারাদণ্ড রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পে ঘুষ চাওয়ার অভিযোগ, উপাচার্যের অস্বীকার কুমিল্লায় বিজিবির অভিযানে সীমান্তে কোটি টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন

বরগুনার পাথরঘাটায় জবাই করা দুটি হরিন ও ফাদসহ শিকরী আটক ১ বছরের কারাদণ্ড

প্রতিবেদকের নাম
  • Update Time : Wednesday, March 4, 2026
  • 3 সময় দেখুন

বরগুনার পাথরঘাটায় জবাই করা দুটি হরিন ও ফাদসহ শিকরী আটক ১ বছরের কারাদণ্ড

মোঃ কামরুল ইসলাম টিটু
বাগেরহাট শরনখোলা প্রতিনিধি

বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়ন বাদুরতলা খাল থেকে আনুমানিক ৪ মন (১৬০) কেজি ওজনের ২ টি জবাই করা হরিন ও ৯০০ ফিট হরিণ শিকারের ফাঁদসহ মো: হানিফ (৪৫) নামের এক হরিণ শিকারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিকে এক বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মঙ্গলবার (৩ মার্চ ) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা উপজেলা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বাদুরতলা খাল সংলগ্ন এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে মো. হানিফকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃত মো: হানিফ (৪৫) পাথরঘাটা পৌরসভার ৭ নং ওয়ার্ডের আবুল বাশারের ছেলে
এ সময় দুটি জবাইকৃত পুরুষ হরিণের মাংস (আনুমানিক ১৬০ কেজি) উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। পাশাপাশি হরিণ শিকারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত ট্রলার, প্রায় ৯০০ ফিট ফাঁদ এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

পরে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনা করেন পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মো. পনির শেখ তাকে এক বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা বলেন, আটককৃত আসামী মো: হানিফকে (৪৫) আদালতে সোপর্দ করেছি। জবাই করা হরিন দুটি মাটি চাপা দেবার প্রস্তুতি চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD