March 2, 2026, 1:36 am
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

নারায়ণগঞ্জে একাধিক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার।

প্রতিবেদকের নাম
  • Update Time : Thursday, June 26, 2025
  • 349 সময় দেখুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধারাবাহিকভাবে চার স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে পাগলা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক মিজানুর রহমান ওরফে মিজানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ২৫/০৬/২০২৫ ইং বুধবার সকালে ঢাকার মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

একই সঙ্গে তার হেফাজতে থাকা ভুক্তভোগী তিন স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার মিজানুর রহমান মিজান বরিশাল জেলার আগৈলঝাড়ার মৃত আবু তালেব শিকদারের ছেলে। তার বিরুদ্ধে ঢাকার একটি থানায় পর্ণোগ্রাফি ও ধর্ষণ মামলা রয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানায়, শিক্ষক মিজানুর রহমান ঢাকার মোহাম্মদপুরে বসবাস করলেও ফতুল্লার পাগলা উচ্চ বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্কুল বন্ধকালীন সময় প্রতি শুক্রবার স্কুলে আর্ট ও কম্পিউটারে ক্লাস করতো। মিষ্ট ভাষায় নানা প্রলোভনের ফাঁদে ফেলে মিজানুর রহমান গত ৬ জুন পাগলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির দুই ছাত্রীকে কৌশলে ঢাকার মোহাম্মদপুর সাদেক খান রোডের বাসায় নিয়া যান।

সেখানে নিয়ে দুই শিক্ষার্থীকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। একই কায়দায় গত ১১ জুন স্কুল থেকে কৌশলে প্রতারণার ফাঁদে ফেলে দশম শ্রেণির আরেক শিক্ষার্থীকে মোহাম্মদপুরের বাসায় নিয়ে যান। সেই সাথে তাকেও জোরপূর্বক ধর্ষণ করেন।

সর্বশেষ গত ২৩ জুন দশম শ্রেণির আরও এক ছাত্রীকে মোহাম্মদপুরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে মিজানের বাসা থেকে কৌশলে পালিয়ে আসা এক শিক্ষার্থী তার পরিবারসহ আটক থাকা শিক্ষার্থীদের পরিবারকে জানায়। পরে পুলিশ বিষয়টি জানতে পেরে পালিয়ে আসা ওই স্কুল শিক্ষার্থী নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ভুক্তভোগী তিন শিক্ষার্থীকে উদ্ধার করতে সক্ষম হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে ভুক্তভোগী শিক্ষার্থীদের উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ফতুল্লা থানায় মামলা দায়ের করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD