March 2, 2026, 1:34 am
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

দেওয়ানগঞ্জে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা

প্রতিবেদকের নাম
  • Update Time : Thursday, July 24, 2025
  • 570 সময় দেখুন

দেওয়ানগঞ্জে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা

মোঃ আনোয়ার হোসাইন
বিশেষ প্রতিনিধি:(জামালপুর)

জামালপুরের দেওয়ানগঞ্জে ইসমিতা জাহান জোতি (১৪) নামের এক স্কুলছাত্রী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় দেওয়ানগঞ্জ সরকারি ভোকেশনাল স্কুল এন্ড কলেজের কোয়ার্টারে এ ঘটনা ঘটে।

জোতি ডাংধরা ইউনিয়নের বিন্দুরচর গ্রামের বাসিন্দা ও কাউনিয়ারচর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। কয়েক বছর আগে তার মা-বাবার বিবাহ বিচ্ছেদ হয়। মা নাসরিন জাহান সুমি বর্তমানে ওই স্কুলের কর্মচারী মোশারফ হোসেনের সাথে দ্বিতীয় সংসার করছেন। তিন মাস আগে বাবার বাড়ি থেকে মায়ের কাছে বেড়াতে আসে জোতি।

প্রতিবেশী স্বপন কুমার রায় জানান, কান্নার শব্দ শুনে মোশারফের বাসায় গিয়ে দেখতে পান, বারান্দায় ওড়নায় ঝুলছে জোতি। ফাঁস কেটে তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দেওয়ানগঞ্জ থানার ওসি নাজমুল হাসান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ মৃত্যুকে ঘিরে এলাকায় শোকের পাশাপাশি রহস্য ও প্রশ্নের সৃষ্টি হয়েছে—এটি নিছক আত্মহত্যা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কিছু? তদন্তই দেবে জবাব।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD