March 2, 2026, 12:09 am
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

দূর্গাপুরে প্যনেল চেয়ারম্যান পদ নিয়ে দ্বন্দ্ব।

প্রতিবেদকের নাম
  • Update Time : Thursday, July 17, 2025
  • 577 সময় দেখুন

দূর্গাপুরে প্যনেল চেয়ারম্যান পদ নিয়ে দ্বন্দ্ব

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৭ নং জয়নগর ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সদস্যদের মধ্যে দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে। পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় প্রশাসনিক পরিবেশ।

সেই উত্তপ্ত পরিস্থিতি ও সংকট নিরসনে বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে জয়নগর ইউপি সদস্যদের নিয়ে গোপন ভোটের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। ১২ ইউপি সদস্যদের নিয়ে গোপন ভোটের ফলাফলে প্যানেল চেয়ারম্যান ৩ ও নারী ইউপি সদস্য রুপালী খাতুন ৭ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দি প্রার্থী ৮ নং ওয়ার্ড সদস্য আনোয়ার পেয়েছেন ৫ ভোট। ইউনিয়ন পরিষদ সুত্রে জানাগেছে, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর আওয়ামী লীগের পদে থাকার কারনে তিনি নিরুদ্দেশ হওয়ায় ১ নং প্যানেল চেয়াম্যান হিসেবে মুনছুর রহমান উপর দায়িত্ব পড়ে। পরবর্তীতে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। এরপর প্যানেল চেয়ারম্যান-২ রাকিবুল ইসলাম অপারগতা জানালে প্যানের চেয়ারম্যান-৩ নারী ইউপি সদস্য রুপালী খাতুনের উপর গত ১০ জুলাই রেজুলেশন করে দায়িত্ব অর্পন করা হয়। পরবর্তীতে কয়েকজন ইউপি সদস্য রুপালী খাতুনকে প্যানেল চেয়ারম্যান হিসেবে যেন দায়িত্ব না দেওয়া হয় সেই মর্মে অনাস্থা এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেন। সংকট নিরসনের জন্য বিষয়টি নজরে আনেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন। পরে ইউপি সদস্যদের নিয়ে সভা কক্ষে গোপন ভোটের আয়োজন করা হয়। ইউপি সদস্য আনোয়ার হোসেনের লোকজন বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে জড়ো হয়ে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেন।

এব্যাপারে ইউপি সদস্য আনোয়ারের বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন বলেন, সংকট নিরসন ও পরিষদের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে উপজেলা প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে। ইউপি সদস্যদের উপস্থিতিতে মতামত নেওয়া হয়েছে। আশা করি দ্রুত এই সংকট নিরসন হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD