March 1, 2026, 10:33 pm
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

গোদাগাড়ীতে ৫ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রতিবেদকের নাম
  • Update Time : Sunday, November 30, 2025
  • 229 সময় দেখুন

গোদাগাড়ীতে ৫ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বিশেষ প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে ৫ কেজি গাঁজাসহ শাহিদা বেগম (৪৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে সরমংলা ইকোপার্কের সামনে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত শাহিদা বেগম গোদাগাড়ী থানার মোহনপুর ইউনিয়নের নসিদানপুর গ্রামের মৃত মোন্তাজ গায়ের মেয়ে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সরমংলা ইকোপার্কের সামনে এক ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এসআই নিরস্ত্র রফিকুল ইসলাম ও এএসআই নিরস্ত্র মো. শরিফুল ইসলামের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শাহিদাকে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, তাঁর কাছে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে পলিথিনে মোড়ানো পাঁচটি পোটলা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলায় এক কেজি করে মোট পাঁচ কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।
গোদাগাড়ী মডেল থানার (তদন্ত) ওসি মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আটক শাহিদার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD