শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বীর সন্তানদের স্মরণে “এক শহিদ, এক বৃক্ষ” কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২৭৩ সময় দেখুন
৩৩

চুয়াডাঙ্গায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪-এ শহিদ হওয়া বীর সন্তানদের স্মরণে “এক শহিদ, এক বৃক্ষ” কর্মসূচির অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪-এ শহিদ হওয়া বীর সন্তানদের স্মরণে “এক শহিদ, এক বৃক্ষ” কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার, ১৯ জুলাই চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সাহিত্য মঞ্চ সংলগ্ন স্থানে দুইটি কৃষ্ণচূড়া চারা রোপণ করা হয়। জেলা প্রশাসন, চুয়াডাঙ্গা ও সামাজিক বন বিভাগ, কুষ্টিয়ার সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মসূচিতে শহিদ মো: শাহারিয়ার পিতা এবং শহিদ মো: মাসুদ রানার সহধর্মিনী ও তার সন্তান স্বহস্তে এই দুইটি কৃষ্ণচূড়া চারা রোপণ করেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জহিরুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। এছাড়াও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সামাজিক বন বিভাগের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে এই মহতী কর্মসূচিকে আরও তাৎপর্যমণ্ডিত করে তোলেন।

বৃক্ষরোপণ শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় এক মুনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত সকলে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং এই উদ্যোগের মাধ্যমে শহিদদের ত্যাগের স্মৃতিকে প্রজন্ম থেকে প্রজন্মে ধরে রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD