বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

টেকনাফে মাংসের দাম অতিরিক্ত, এর মধ্যে ৪০০ গ্রাম হাড়ঁ! ক্রেতাদের নাভিশ্বাস

নিজস্ব প্রতিবেদক।।
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২২ সময় দেখুন
২৯

টেকনাফ বাস-স্টেশন ঝর্ণা চত্বরসহ অধিকাংশ বাজারে মাংসের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। ১ হাজার টাকার মাংসের কেজিতে প্রায় ৪ গ্রাম হাড়ঁ দেওয়ার অভিযোগ তুলেন
সাধারণ সচেতন ক্রেতা সাধারণ।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমূল্যের সঙ্গে মাংসের বাড়তি দাম নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের খাদ্যতালিকায় চাপ তৈরি করেছে। স্থানীয় বাজার ঘুরে দেখা গেছে, গরু ও মহিষের মাংসের দাম আগের তুলনায় বেড়েছে। বিক্রেতারা বেশি দামের জন্য গবাদিপশু কেনার খরচ, পরিবহন ব্যয় ও অন্যান্য আনুষঙ্গিক খরচ বৃদ্ধিকে দায়ী করছেন। তবে ক্রেতাদের অভিযোগ, অনেক ক্ষেত্রে বাজারদরের তুলনায় অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে।

একজন ক্রেতা বলেন, “নিত্যপণ্যের দাম এমনিতেই বেশি। এর মধ্যে মাংসের দামও বেড়ে যাওয়ায় পরিবারের চাহিদা অনুযায়ী কেনাকাটা করা কঠিন হয়ে পড়েছে।”
ক্রেতারা মাংসের বাজারে নিয়মিত তদারকি, মূল্যতালিকা প্রদর্শন এবং অতিরিক্ত দাম নেওয়া বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন। বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো জরুরি বলে মনে করছেন ভোক্তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD