বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

জামালপুরের দিগপাইতে আইন-শৃঙ্খলা ও মাদক নির্মূলে বিট পুলিশিং সভা

মোঃ আনোয়ার হোসাইন বিশেষ প্রতিনিধি।।
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২৮ সময় দেখুন
৩৪

জামালপুর সদর উপজেলার দিগপাইত উপশহরে আইন-শৃঙ্খলা সমুন্নত রাখা, মাদক নির্মূল এবং অটো ও সিএনজি ছিনতাই রোধের লক্ষে একটি বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার বিকেলে দিগপাইত উপশহরে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মকবুল হোসেন এবং দিগপাইত বিটের এএসআই সুজন সরকার।

সভায় আরও উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. গোলাম মোস্তফা মুকুল, দিগপাইত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ফিরোজ আহমেদ ফরিদ, সাংগঠনিক সম্পাদক জামাল মন্ডল, প্রচার সম্পাদক রিপন মন্ডল, দিগপাইত সিএনজি ও অটোচালক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ উপশহরের স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা।

সভায় বক্তারা এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার করতে মাদক নির্মূল এবং চুরি-ছিনতাই রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে নারায়নপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মকবুল হোসেন এলাকায় মাদক, চোরাচালান ও ছিনতাই রোধে পুলিশ প্রশাসনের কঠোর অবস্থানের কথা তুলে ধরে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD