বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

কসবায় গাঁজা ও ইয়াবাসহ ০৩ মাদক কারবারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২৬ সময় দেখুন
৩৯

২৩/০৮/২০২৬ খ্রি. রাত ২২.১০ ঘটিকায় কসবা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অত্র থানাধীন কুটি ইউনিয়নের কুটি চৌমুহনী এলাকা হতে ০১টি পিকআপ গাড়ি আটক করে। পিকআপটি তল্লাশী করে ১০ (দশ) কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে।

অপর এক অভিযানে রাত ২৩.১০ ঘটিকায় কসবা থানাধীন বায়েক ইউনিয়নের হরিপুর ধৃত আসামির বসত ঘর হতে ১৪৪০ (এক হাজার চারশত চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আব্দুল মান্নানের বিরুদ্ধে ইতিপূর্বে ০২ টি মাদক মামলা, গ্রেফতারকৃত শফিকুল ইসলামের বিরুদ্ধে ০১টি মাদক মামলা, গ্রেফতারকৃত সাইফুল ইসলামের বিরুদ্ধে ০২টি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিগনের নাম ও ঠিকানা:
১। আব্দুল মান্নান
পিতা- মৃত আব্দুল জলিল
সাং- মইজদিপুর
থানা- সেনবাগ
জেলা- নোয়াখালী
বর্তমান সাং- রৌফবাদ কলোনী
থানা- বায়েজিদ বোস্তামী
জেলা- চট্টগ্রাম,সিএমপি

২। মোঃ শফিকুল ইসলাম
পিতা- আলী আশরাফ
সাং- হরিপুর

৩। মোঃ সাইফুল ইসলাম
পিতা- কাদের মিয়া
সাং- খাদলা
উভয় থানা- কসবা
জেলা- ব্রাহ্মণবাড়িয়া।

এ-সংক্রান্তে কসবা থানায় পৃথক ‍দুইটি মাদক মামলা রুজু করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD