শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

সরিষাবাড়িতে গাঁজা সহ চিহ্নিত মাদকসেবক মো: তুষার (৩৭) গ্রেফতার।

প্রতিবেদকের নাম
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১০৭৪ সময় দেখুন
৩৪

সরিষাবাড়িতে গাঁজা সহ চিহ্নিত মাদকসেবক মো:তুষার(৩৭)গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদন:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৪নং আওনা ইউনিয়নের মেন্দার বেড় গ্রামে ২৭ জুন ২০২৫ ইং (শুক্রবার) সন্ধ্যায় মাদকবিরোধী অভিযানে ১৫০ গ্রাম গাঁজাসহ মো: তুষার (৩৭), পিতা: মো: আবু তালেব, কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

তুষার দীর্ঘদিন ধরে মাদকসেবন করে আসছিল এবং নেশার টাকার জন্য এলাকায় মোবাইল ফোন,অলংকার, ফ্যানসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করত। তার এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন স্থানীয়রা।

গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী থানার ওসি রাশেদ হাসানের দিকনির্দেশনায়, তারাকান্দি তদন্তকেন্দ্রের চৌকস ও ন্যায়নিষ্ঠ পুলিশ অফিসার ইনস্পেক্টর মো: জসিম উদ্দিনের নেতৃত্বে এসআই মো:আমিনুল ইসলাম ও এএসআই নজরুল ইসলাম অভিযান পরিচালনা করেন এবং জগনাথগঞ্জ পুরাতন ঘাট রেলওয়ে স্টেশন বাইপাস হতে তাকে গ্রেফতার করেন। অভিযানের পর তুষারের দেহ তল্লাশি করে আনুমানিক ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

তাকে গ্রেফতারের পর ভুক্তভোগী ও স্থানীয় জনগণ মো: রফিকুল ইসলাম, মো: আবু তালেব, মো: দেলশাদ হোসেন ও মো: মিজানুর রহমান( মজনু),মো:জিহাদ, মোঃ শাহরিয়ার রহমান প্রমুখ অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ ঘটনায় সরিষাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং অতীত চুরির অভিযোগগুলো তদন্তাধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD